চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ের দিনেই SIR শুনানিতে হাজির বর, শেরওয়ানি পরেই নাগরিকত্ব প্রমাণ

নিজস্ব প্রতিনিধি: বিয়ের দিনেই এসআইআর শুনানি! বর কবির আকবর রানা ওরফে রানা শেখকে শেরওয়ানি পরে বিয়ের প্রস্তুতির মাঝেই এসআইআর শুনানিতে হাজির হতে হল। সকাল থেকেই বাড়িতে চলছিল বিয়ের নানারকম রিচুয়ালস। কিন্তু ঠিক এই দিনেই এসআইআর নোটিসে উপস্থিত থাকতে বাধ্য হন বর।

শেরওয়ানি পরেই ব্লক অফিসে পৌঁছন বর। ফুল মালার বদলে হাতে ছিল প্রয়োজনীয় নথিপত্র। শুনানির লাইনে দাঁড়িয়ে তিনি নাগরিকত্ব প্রমাণের জন্য স্বচ্ছ ও প্রয়োজনীয় তথ্য দেন। এই অদ্ভুত পরিস্থিতি দেখেই অফিসের অন্যান্য মানুষ এবং উপস্থিত সাধারণ মানুষ অবাক হয়ে যান নির্বাচনী কর্মকর্তারা বরকে ভেতরে ঢুকিয়ে শুনানিতে অংশগ্রহণের অনুমতি দেন।

আরও পড়ুন: মমতার বিরুদ্ধে আসরে এবার সেনা, রাজ্যপালের সঙ্গে দেখা করে কী দাবি জানালেন?

শুনানি শেষে শেখ রানা জানান, “বিয়ের ঠিক তিন দিন আগে নোটিস এসে পৌঁছেছে। সেই কারণে বিয়ের দিনে শুনানিতে উপস্থিত হতে হয়েছে। চরম সমস্যায় পড়েছি।” পরিবারের অভিযোগ, নোটিসে রানা শেখের বাবা আলঙ্গীর শেখের সন্তান সংখ্যা ভুল করে ৬ উল্লেখ করা হয়েছে। যদিও প্রকৃতপক্ষে ২ জন। এই ভুল তথ্যের জেরেই ‘ভেরিফিকেশন’ নামে হয়রানি করা হয়েছে বলে পরিবারের সদস্যরা মনে করেন। তবে রানা শেখ সব নথি যথাযথভাবে জমা দিয়ে হাসি মুখেই বেড়িয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ