সন্দেহজনক ঘোরাফেরা, আটক করে তল্লাশি করতেই বেরিয়ে আসে আসল ঘটনা!

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ : বনগাঁ স্টেশনে দুই যুবককে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। তাদের হাবভাব ও ইতিউতি ঘুরে বেড়ানো অত্যন্ত সন্দেহজনক মনে হয় পুলিশের। দুজনকেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন জিআরপি। জিজ্ঞাসাবাদ করার সময় অসংগতিপূর্ণ কথাবার্তায় সন্দেহ আরো দৃঢ় হয়। এরপরই দুজনকে আটক করে তল্লাশি চালায় জিআরপি। তল্লাশি চালাতেই পকেট থেকে বেরিয়ে এলো ৯টি মোবাইল।

জানা গিয়েছে, সোমবার বনগা স্টেশনে জিআরপি টহল দিচ্ছিল। প্ল্যাটফর্মে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। তখনই তাদের সঙ্গে কথা বলতে যায় জিআরপি। কথা বলার সময় সন্দেহ হয় তাদের। এরপরেই ২জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুজনের তল্লাশি করে পকেট থেকে নয়টি মোবাইল উদ্ধার করা হয়েছে। একটি মোবাইলেরও কোনো বৈধ কাগজপত্র দ্বারা দেখাতে পারেনি। তারপরেই দুজনকে গ্রেফতার করা হয়।

জানা গিয়েছে দ্রুত দুজনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। একজনের নাম শ্যাম কুমার রাম (২৭)। অন্যজন কারন কুমার রাম (২১)। এই নয়টি মোবাইল তারা কোথা থেকে পেয়েছে সেই বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কোনও বিষয়ে কোনও উত্তর দিতে পারেনি তারা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পর থেকে প্রশ্ন উঠছে যে ওই যুবকের কাছে যে নটি মোবাইল এসছে সেগুলি রেলযাত্রীদের কিনা? নাকি অন্য কোন উদ্দেশ্যে নটি মোবাইল দ্বারা জোগাড় করেছিল। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঝাড়খণ্ড থেকে তারা কীভাবে এখানে এল, এখানে কোথায় থাকে সবটাি তদন্ত করে দেখা হচ্ছে।

লিচু দিয়ে এমন সুস্বাদু ৮ পদ বানানো যায় আগে জানতেন? রইল সহজ রেসিপি

নতুন ইবোলা স্ট্রেইনের যুগান্তকারী ভ্যাকসিন আবিষ্কারের দাবি রাশিয়ার

মে মাস নয় বদলে যেতে পারে আইপিএলের সময়, জেনে নিন বিশেষ কারণ

‘‌সবাই অভ্যাস করুন আইন মেনে চলুন’‌, কড়া বার্তা দিলেন দিলীপ

গুজরাতকে হারিয়ে IPL-এর ফাইনালে RCB, আনন্দে মাঠেই অনুষ্কাকে জড়িয়ে ধরলেন বিরাট

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সন্ত্রাসে মদত দিলে ফল ভুগতেই হবে’, রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

বিয়ের সময় শ্বশুরকে পা ধরতে বাধ্য করেছিল জামাই, শ্বশুরবাড়িতে করুণ পরিণতি মেয়ের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাত সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

SIR-বৈধ, নির্বাচন কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়ে জানাল সুপ্রিম কোর্ট

বিজেপি কর্মীদের খুনের মামলায় শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ গ্রেফতার ১০

স্ত্রীকে পছন্দ নয়, ৫০ হাজারে ধর্ষকদের কাছে বিক্রি পাষণ্ড স্বামীর