মালদায় স্কুলে আগ্নেয়াস্ত্র ও অ্যাসিড বোমা নিয়ে চড়াও যুবক

ক্লাস ভর্তি পড়ুয়াদের সামনে গিয়ে হুমকি দিতে থাকেন ওই যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভরা স্কুলে আচমকা বন্দুকবাজের প্রবেশ। সঙ্গে অ্যাসিড বোমার বোতল। বুধবার দুপুরে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার মুচিরা চন্দ্রমোহন হাইস্কুলে। অভিযোগ, ক্লাস ভর্তি পড়ুয়াদের সামনে গিয়ে হুমকি দিতে থাকেন ওই যুবক। চোখের সামনে আগ্নেয়াস্ত্র হাতে বন্দুকবাজের এমন দাপাদাপিতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে ছাত্র ছাত্রীরা। স্থানীয়দের দাবি, ধৃত রাজু বল্লভ বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার মালদার মুচিরা চন্দ্রমোহন হাইস্কুলে আচমকা আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে অভিযুক্ত। সঙ্গে দুটি কাচের বোতল নিয়েও ঢোকে ওই দুষ্কৃতী। বোতল দুটি ছাত্রছাত্রীদের সামনে টেবিলে রেখে ভরা ক্লাসে বন্দুক উঁচিয়ে হুমকি দিতে থাকে সে। তার কাঁধে একটি কালো ব্যাগ থাকতে দেখা যায়। পুলিশের অনুমান কাচের বোতল দুটিতে অ্যাসিড বা বিস্ফোরক থাকতে পারে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে চোখে মুখে আতঙ্ক আর উদ্বেগ নিয়ে স্কুলে ভিড় করেন অভভিভাবকরা। ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। পৌঁছেছেন মালদা জেলার পুলিশ সুপারও।

ইতিমধ্যে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম রাজু বল্লভ। অভিভাবকদের শান্ত হওয়ার জন্য পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে। স্থানীয়দের দাবি, বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী রাজু বল্লভকে কঠোর শাস্তি দিতে হবে।

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর