জন্মদিনের পার্টিতে শূন্যে গুলি! ভাইরাল হতেই অভিযোগ অস্বীকার প্রাক্তন তৃণমূল নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি, নাজিরগঞ্জ : বর্তমান সময়ে অনেকেই ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ার যুগে একটু হটকে কিছু করলেই মানুষের কাছে পৌঁছে যাওয়া কোনও ব্যাপর নয়। তবে নেতিবাচক বিষয়গুলো অনেক দ্রুত ভাইরাল হয়। ইতিবাচক বিষয় ভাইরাল হতে সময় নেয়। তেমনই জন্মদিনের রাতে শূণ্যে গুলি ছোঁড়ার ছবি ভাইরাল। দক্ষিণ হাওড়ার নাজিরগঞ্জের লিচুবাগান এলাকায় চাঞ্চল্য। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ হাওড়ার নাজিরগঞ্জের লিচুবাগান এলাকার দাপুটে প্রাক্তন তৃণমূল নেতা মাসুদ আলম খানের ছেলের জন্মদিন ছিল। সেই উপলক্ষে পার্টিতে বন্দুক থেকে গুলি চালানোর ছবি ভাইরাল হয়েছে। ঠিক যেন সিনেমার দৃশ্য। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। এই ঘটনার ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনার প্রতিবাদে এলাকার বেশ কিছু বাসিন্দা নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে গন স্বাক্ষর সম্বলিত অভিযোগ দায়ের করেন। তারা জানান, এই ঘটনায় তাঁরা আতঙ্কিত। এই রকম ঘটনা ঘটিয়ে এলাকায় ত্রাস ছড়িয়ে পড়ছে।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মাসুদ আলম খান ওরফে গুড্ডু। তিনি বলেন, ওটা খেলনা বন্দুক ছিল। জন্মদিন উপলক্ষে বাড়ির ছেলেরা ফায়ারিং করে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তিনি বন্দুক দেখিয়ে দাবি করেন ওটা খেলনা বন্দুক ছিল। যদিও বৃহস্পতিবারের ফায়ারিং এর সময় যে বন্দুক ব্যবহার করা হয়েছে, সেটা একই বন্দুক কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে।

গুড্ডু খানের স্ত্রীও হাওড়া পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের পুরমাতা ছিলেন। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের টিকিট না পেয়ে তিনি বিজেপিতে চলে যান। যদিও বিজেপি থেকে টিকিট পাননি। পরে আবার তৃণমূলে যোগ দেবার চেষ্টা করেও লাভ হয়নি। তবে হাওড়ার একাধিক নেতা মন্ত্রীদের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে বলে জানা গিয়েছে।

দুই দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক! স্বামী জানতেই ভয়ানক কাণ্ড ঘটালেন নববধূ

দেশে ফেরার দু’দিন আগে নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হায়দরাবাদের প্রযুক্তিবিদের

‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা ও প্রাণনাশের হুমকি, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যবসায়ীর

বর্ষার সন্ধ্যায় জমে উঠুক আড্ডা, বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে মোচার চপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

‘শুনানি’ চলাকালীন আর শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের