৫০ দিনের মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হবে

Share:

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ৫০ দিনের মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হওয়ার সম্ভাবনা। বীরভূম জেলার সিউড়িতে (Siuri) এসে বললেন উচ্চমাধ্যমিক কাউন্সিলের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শুক্রবার সিউড়িতে পরীক্ষাকেন্দ্রে ভিজিটে(Visit) যান তিনি। শুক্রবার তিনি প্রথমে বোলপুরের (Boalpur) একটি পরিক্ষাকেন্দ্রে যান। পরে সিউড়ির দুটি পরীক্ষাকেন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চ বিদ্যালয় এবং নেতাজী বিদ্যাভবনে যান উচ্চমাধ্যমিক সংসদের কাউন্সিল চেয়ারম্যান। বর্তমানে উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বর সবটাই ডিজিটাল মাধ্যমে সংগ্রহ করা হয়।

এবছর বিধানসভা নির্বাচন রয়েছে। এ কথা মাথায় রেখে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে এবং শিক্ষা সংসদের অনুমতি নিয়ে ৫০ দিনের মাথায় যাতে ফলাফল প্রকাশ করা যায় সেই টার্গেট রাখা হয়েছে উচ্চমাধ্যমিক সংসদের পক্ষ থেকে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা করে তারপর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পূর্ব বর্ধমান জেলার মন্তেসরে একজন পরীক্ষার্থীর লুকিয়ে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় তার পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড  (Admit Card) আটক করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টুকলির বিষয়টি নিয়ে সংসদ পুরোপুরি কড়া দৃষ্টি রাখছে। আগের চুল তুলনায় এই ধরনের পরীক্ষায় নকল করার বিষয়টি অনেকটাই বন্ধ করা গেছে। শুক্রবার দ্বিতীয় ভাষা ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কোথাও কোন অভিযোগ নেই এবং পরীক্ষা সর্বত্র ভালোভাবে হচ্ছে বলে জানান উচ্চমাধ্যমিক সংসদের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার