হবিবপুরের বিজেপি প্রার্থী জয়েল মুর্মুর জোরদার নির্বাচনী প্রচার

Share:

নিজস্ব প্রতিনিধি, হবিবপুর: শনিবার হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জয়েল মুর্মু বুলবুলচন্ডী এলাকায় জোরদার নির্বাচনী প্রচার চালান। এদিন তিনি প্রথমে মধ্যম কেন্দুয়া এলাকা থেকে হুড খোলা গাড়িতে চেপে প্রচার শুরু করেন এবং সেখান থেকেই প্রচারে ঝড় তোলেন।এরপর বুলবুলচন্ডীর কেন্দুয়া ,দত্তপাড়া শান্তিনগর হয়ে ডুবাপাড়া, সোলাডাঙ্গা , ইংলিশ সাহ্বানপুর ঝিনির পুকুর সহ একাধিক এলাকায় ঘুরে জনসংযোগ করেন ও ভোট প্রার্থনা করেন । তাঁর সঙ্গে ছিল বিশাল বাইক র‍্যালি(Bike Rally)।যেখানে বহু বিজেপি কর্মী-সমর্থক অংশ নেন। র‍্যালির মাধ্যমে এলাকাজুড়ে শক্তি প্রদর্শনের পাশাপাশি প্রচারে বাড়তি গতি আসে এদিন। পুরো কর্মসূচি জুড়ে উৎসাহী সমর্থকদের উপস্থিতি নজর কেড়েছে।

এই নির্বাচনে প্রচারে অংশ নেন হবিবপুর বিধানসভা (Habibpur Assembly)কেন্দ্রের কনভেনার প্রভাস চৌধুরী,হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা সহ অনান্যরা। অন্যদিকে,হবিবপুর বিধানসভা কেন্দ্রের বুলবুলচন্ডী পুরাতন বাসস্ট্যান্ডে তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভর ফিতে কেটে উদ্বোধন হয়।এই প্রতিজ্ঞা স্তম্ভে লেখা রয়েছে ,একটি ডিগ্রী কলেজ নির্মাণ করা হবে ।স্থানীয় ক্ষেত্রে উচ্চশিক্ষা প্রসারের জন্য সহ একাধিক প্রতিজ্ঞা ইস্তাহারে উদ্বোধন করা হয়।

তার পাশাপাশি বুলবুলচন্ডী বাজার(BulbulchandiBazar) এলাকায় হ্যান্ডবিল জনসাধারণের হাতে বিলি করা হয় এবং ভোট দেওয়ার আবেদন জানান প্রার্থী অমল কিস্কু। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হবিবপুর ও বামনগোলা ব্লক তৃণমূলের সভাপতি স্বপন সরকার ও দিজবড় জয়ধর, হবিবপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযুষ মন্ডল সহ তৃণমূলের কর্মী -সমর্থকরা।যত সময় এগোচ্ছে মালদা জেলার হবিবপুর বিধানসভা এলাকায় শাসক এবং বিরোধীপক্ষের প্রচার জোরদার হচ্ছে। উভয়ই উন্নয়নের বার্তা এবং পরিবর্তনের আর্জি জানিয়ে ভোট ভিক্ষা করছেন ভোটারদের দরজায় দরজায়।

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১