খেলার ছলে মাটি দিয়ে দুর্গা প্রতিমা গড়ে নজর কাড়ল চতুর্থ শ্রেণির ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি,হবিবপুর:খেলার ছলে মাটি দিয়ে আন্ত একটি দুর্গা প্রতিমা গড়ে সকলের নজর কাড়ল চতুর্থ শ্রেণির এক ছাত্র। ওই ছাত্রের নাম কিংশুক সরকার(Kinshuk Sarkar)। বাড়ি মালদার হবিবপুর ব্লকের আইহো বক্সীনগর এলাকায়। তার বাবার নাম অনুপ সরকার(Anup Sarkar)। পেশায় স্কুল শিক্ষক। অনুপবাবুর ছেলে কিংশুকের বয়স বর্তমানে ১০ বছর। সে চতুর্থ শ্রেণির ছাত্র। পড়াশোনার পাশাপাশি কিংশুকের মধ্যে সৃষ্টিসুলভ প্রতিভা রয়েছে। ছোট্ট কিংশুকের সেই প্রতিভা প্রকাশ পেয়েছে মাটির দুর্গা প্রতিমা গড়ার মধ্য দিয়ে। সে নিছকই খেলার ছলে বাড়িতেই মাটি দিয়ে দুর্গা প্রতিমা(Durga Pratima) গড়ার কাজ শুরু করে।

প্রথমে মাটি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেন। এরপর আস্তে আস্তে দুর্গার পাশে লক্ষ্মী-সরস্বতী, কার্তিক-গণেশ, অসুর সমস্ত কিছুই দিব্যি বানিয়ে ফেলে। দুর্গা পেছনে থার্মোকলের চালা বসায়। এরপর প্রতিমা রঙচঙ করে সাজ-সজ্জায় সজ্জিত করে তোলে। ছেলের এই প্রতিভা দেখে কিংশুকের বাবা কিংশুকের হাতে গড়া মাটির প্রতিমা স্যোসাল মিডিয়ায় আপলোড করেন।আর আপলোড করতে না করতেই তা রীতিমতো স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যা দেখে ছোট্ট কিংশুক যেমন আনন্দে আটখানা হয়ে ওঠে, তেমনই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন পরিবারবর্গ।

এই প্রতিমা গড়া সে কারো কাছে শেখেনি কুমোরটুলি বা বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা দেখে নিজে নিজেই তৈরি করে।এই প্রতিমা দেখতে গ্রামের বাচ্চা থেকে বড়রা অনেকেই ভিড় করছেন।স্কুল শিক্ষক অনুপ সরকার জানান তার ছেলের বরাবর যেখানে প্রতিমা তৈরি হয় সেই পালবাড়িতে যাওয়ার আগ্রহ প্রচন্ড। সেখানে বারবার গিয়ে কিভাবে প্রতিমা তৈরি হয় তা দেখেই সে নিজে বাড়িতে মাটি দিয়ে ফেলা ছলে দূর্গা প্রতিমা তৈরি করে। বাবা হিসেবে তার ইচ্ছে ছিল ছেলে শিক্ষক হোক কিন্তু ছেলে পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা এবং প্রতিমা গড়ায় আগ্রহ দেখে বাবা হিসেবে তিনি এখন যথেষ্ট খুশি।

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল