হাবিবপুরে নাকা তল্লাশিতে ছোট গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবিবপুর: ভোটের আবহে ফের মালদার হবিবপুরে বিশাল অঙ্কের নগদ টাকা উদ্ধার। ছোটো গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে দুই লক্ষাধিক নগদ উদ্ধার করলেন নির্বাচন কমিশনের নির্দেশে নাকা পয়েন্ট চেকিং-এর (Naka Point Checking)আধিকারিকরা। ঘটনায় গাড়ি চালক টাকার স্বপক্ষে কোন বৈধ নথিপত্র দেখাতে না পারায় সেই টাকা বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। সোমবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার(Habibpur P.S.) বুলবুলচন্ডী নতুন বাসস্ট্যান্ড এলাকার নাকা পয়েন্ট চেকিং-এ। জানা গেছে, ভোটের আবহে অবৈধ নগদ টাকার লেনদেন রুখতে নির্বাচন কমিশনের নির্দেশে হবিবপুরের বুলবুলচন্ডী নতুন বাসস্ট্যান্ড এলাকায় বসেছে নাকা পয়েন্ট চেকিং।

সেই চেকিং-এর দায়িত্বে রয়েছেন হবিবপুর থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেখানেই সোমবার সকাল নাগাদ সুজাপুরের দিক থেকে হবিবপুরগামী একটি ছোটো গাড়ি থামিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। সেই তল্লাশি অভিযানেই গাড়ি থেকে নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার হয়। যার স্বপক্ষে নির্বাচন কমিশনের আধিকারিকরা গাড়ি চালকের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র দেখতে চান। কিন্তু গাড়ির চালক কোন নথিপত্র দেখাতে পারেন নি। এর পরপরই আধিকারিকরা সেই টাকা বাজেয়াপ্ত করে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে টাকা পাঠিয়ে দেন বলে জানা গেছে।

গাড়িটি আটক করা হয়েছে ।তার চালককে এই লক্ষ লক্ষ টাকা সে কোথা থেকে নিয়ে এসেছিলে এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন ইত্যাদি জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। রাজ্যজুড়ে আসন্ন নির্বাচন উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা গুলিতে চলছে নাকা চেকিং। শনিবার রাতে কলকাতার নেতাজি নগরে বিপুল পরিমাণ অর্থ একটি গাড়ি থেকে উদ্ধার হওয়ার পর সোমবার সকালে মালদা জেলার হাবিবপুরে ছোট পণ্যবাহী গাড়ি থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা।

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….