হাবড়াতে বাংলাদেশীদের আধার কার্ড তৈরি করে দেওয়ার অপরাধে গ্রেফতার ৩ ভারতীয়

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবড়া: বাংলাদেশীদের আধার কার্ড করে দেওয়ার অপরাধে গ্রেফতার তিন ভারতীয় । একই সঙ্গে অবৈধভাবে ভারতে আসায় গ্রেফতার তিন বাংলাদেশী । মোট ৬ জনকে গ্রেফতার করলো হাবড়া থানার পুলিশ।বাংলাদেশীদের ভারতীয় আধার কার্ড তৈরি করে দিয়ে গ্রেফতার তিন ভারতীয়। পাশাপাশি তিন বাংলাদেশিকেও গ্রেপ্তার করল হাবড়া থানার(Habra P.S.) পুলিশ। ধৃত বাংলাদেশিরা হল মহম্মদ মতিউর রহমান, বাড়ি বাংলাদেশের নাটোর জেলায়, ধৃত সন্ধ্যা রায় ও তার মেয়ে সুপর্না রায় বাংলাদেশের বরিশালের উজিরপুর থানা এলাকার বাসিন্দা।

ধৃতদের মধ্যে সন্ধ্যা ও মতিউরের নামে অসৎ উপায়ে আধার কার্ড করে দিয়েছিল হাবড়ার বয়রাগাছি এলাকার সায়েম হোসেন এবং মানিকতলা এলাকার মিন্টু দাস ও অমিত মন্ডল। ধৃতদের কাছ থেকে দুটি আধার কার্ডও আটক করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আনোয়ার বেরিয়া এলাকা থেকে তাদের ধরা হয়। মঙ্গলবার ধৃতদের পেশ করা হয় হয় বারাসত আদালতে(Barasat Court)। পুলিশ জানিয়েছে ধৃত বাংলাদেশিদের এদেশে আসার বৈধ কোন কাগজপত্র পাওয়া যায়নি। অন্যদিকে,তিনটি আগ্নেয়াস্ত্র কার্তুজ ও ম্যাগজিন সহ গ্রেপ্তার দুই অস্ত্র কারবারি ।

গোপন সূত্রে খবর পেয়ে, দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করলো হাবড়া থানা ।ধৃতরা হল সঞ্জয় পাল ওরফে রিংকু এবং অমৃতলাল দাস । দুজনের বাড়ি হাবড়া এলাকায়। সোমবার গভীর রাতে সঞ্জয়ের বাড়িতে হানা দেয় হাবড়া থানার পুলিশ। উদ্ধার হয় তিনটি ওয়ান সাটার পিস্তল ,তিন রাউন্ড কার্তুজ ও একটি ম্যাগজিন। সঞ্জয়কে জেরা করে ঘটনায় যুক্ত অমৃতকে পুলিশ গ্রেফতার করে। ধৃতদের পুলিশ হেফাজত চেয়ে মঙ্গলবার তোলা হচ্ছে বারাসত আদালতে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের