হাবড়াতে নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি থাকা ২২ জন রোগী গেট ভেঙে পালাল

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবড়া ও বনগাঁ: নেশা ছাড়ানোর নামে নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি থাকা যুবকদের প্রতিনিয়ত মারধর করা হতো বলে অভিযোগ।এমনকি ঠিকঠাক খাবারও দেওয়া হতো না বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় হাবড়ার(Habra) ফুলতলা এলাকায় থাকা ওই নেশা মুক্তি কেন্দ্র থেকে বাইশ জন যুবক নেশা মুক্তি কেন্দ্রের গেট ভেঙে পালায়। পরে তারা তাদের সঙ্গে হওয়া ঘটনার কথা সংবাদমাধ্যমের সামনে বলেন। ঘটনায় এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অত্যাচার না হলে এতোজন একসঙ্গে কেন দরজা ভেঙে পালালো ? প্রশ্নের সঠিক সদুত্তর দিতে পারেনি ওই নেশা মুক্তি কেন্দ্রের কর্তারা। তবে মারধরের ঘটনার কথা তারা অস্বীকার করছেন। এলাকার বাসিন্দারা চান ওই নেশা মুক্তি কেন্দ্রটি বন্ধ হয়ে যাক।

ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও অনেকেই জানান জোরে গান চালিয়ে তারপর ভেতরে চলতো অত্যাচার। ওই কেন্দ্রে ভর্তি থাকা যুবকদের পরিবারের লোকজন প্রতিমাসে সংস্থাকে টাকা দিলেও কেন যুবকরা ঠিকঠাক খাবার পাবে না বা অত্যাচারের শিকার হবেন তা নিয়েও ক্ষুব্ধ তারা। প্রশ্ন উঠছে স্বাস্থ্য বিভাগ বা সমাজকল্যাণ সুরক্ষা দফতর আদৌ ঠিকঠাক এই ধরনের নেশা মুক্তি কেন্দ্রের উপর নজরদারি চালায় তো ? এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার মামলা দায়ের করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। রেকর্ড করা হয়েছে গেট ভেঙে পালিয়ে আসা ওই নেশা কেন্দ্র থেকে রোগীদের। এদিকে, শনিবার ভর সন্ধ্যায় যুবতীকে অপহরণের অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের।

ছোট একটি বাচ্চা মেয়েকে দিয়ে বাড়ি থেকে রাস্তায় ডেকে এনে যুবতীর মুখ চেপে ধরে সাদা রংয়ের একটি গাড়িতে করে অপহরণের অভিযোগ উঠল বনগাঁ(Banga) চাঁদা এলাকায়। ভর সন্ধ্যায় এমন এলাকায় এমন ঘটনায় উত্তেজিত হয়ে পড়ে বাসিন্দারা। বনগাঁ – বাগদা সড়ক(Banga- Bagda Road) অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।প্রতিবেশীদের অভিযোগ,ভর সন্ধ্যায় জনবহুল এলাকা থেকে এইভাবে একটি মেয়েকে অপহরণ করে নিয়ে নিয়ে গেল নিরাপত্তা কোথায়। সেই কারণে যতক্ষণ না প্রশাসন পদক্ষেপ নেবে তারা এই অবরোধ তুলবে না।

প্রতিবেশীরা আরো জানায়, ওই এলাকার বাসিন্দা এক যুবকের সাথে বিয়ে ঠিক হয়েছিল ও যুবতীর। সামনেই বিয়ে। তার আগেই মেয়েটিকে একটি বাচ্চাকে দিয়ে রাস্তায় ডেকে এনে এভাবে অপহরণ রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে।পরিবার সূত্রে জানা গিয়েছে, যে নিয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে তার সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল যুবতীর। এদিন সন্ধ্যায় সেই যুবক দলবল নিয়ে এসে তাকে অপহরণ করে বলেই অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের