পঞ্চায়েত প্রধানের সই নকল করে জীবিত কাকাকে মৃত বানিয়ে শ্রী ঘরে গুণধর ভাইপো

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: পঞ্চায়েত প্রধানের সই নকল করে জীবিত কাকাকে মৃত প্রমাণ করে ওয়ারিশান সার্টিফিকেট তৈরি করে শ্রী ঘরে গেলেন ভাইপো।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হাবড়া(Habra)এক নম্বর ব্লকের মছলন্দপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের বামনডাঙ্গা এলাকায়।আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই মছলন্দপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান কল্পনা বসু গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর এই অভিযোগের পরেই প্রধানের সই নকল এবং জাল সার্টিফিকেট তৈরি করার অপরাধে গ্রেফতার করা হয় সমীর দাস নামে এক ব্যক্তিকে।জানা যায় অভিযুক্ত সমীর দাসের কাকা হিমাংশু দাস প্রায় ৪০ বছর ধরে পরিবার নিয়ে মুম্বাই থাকেন।

আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বামনডাঙ্গা এলাকায় থাকা হিমাংশু দাসের একটি জমি হাতি নেওয়ার পরিকল্পনা করে ভাইপো সমীর। সেই মত প্রথমে কাকাকে অবিবাহিত করে প্রমাণিত করেন, এর পরে জীবিত কাকাকে (হিমাংশু দাস কে) কাগজে-কলমে মৃত বলে প্রমাণ করেন।পরবর্তীতেপঞ্চায়েত প্রধানের সই নকল করে ওয়ারিশান সার্টিফিকেট তৈরি করেন। সমীর দাসের এতদিনের পরিকল্পনায় মুহূর্তের মধ্যে যেন জল ঢেলে দিলেন হিমাংশু দাসের মেয়ে তনুশ্রী দাস। মুম্বাই(Mumbai) থেকে ওয়ারিশান সার্টিফিকেট মেল করে গোটা বিষয়টি মছলন্দপুর এক নম্বর পঞ্চায়েতের প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন।

এর পরেই সামনে আসে সমীর দাসের(Samir Das) কুকীর্তি।দেখা যায় পঞ্চায়েতের প্রধানের সই নকল থেকে শুরু করে কাকাকে অবিবাহিত প্রমাণ -এবং জীবিত কাকাকে মৃত বলে প্রমাণ করে ওয়ারিশান সার্টিফিকেট তৈরি করা। আর সবশেষে পঞ্চায়েত প্রধানের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন সমীর দাস। আজ অভিযুক্ত সমীর দাস কে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসত আদালতে(Barasat Court) পাঠানো হয়েছে, যদিও অভিযুক্তকে পিজন ভ্যানে তোলার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি গোটা বিষয়টি অস্বীকার করেছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের