বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে হাবড়া হাসপাতালের একাধিক পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ রোগীর আত্মীয়দের

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবড়া: উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া হাসপাতালে রোগীর আত্মীয়দের বসার জায়গায় , ফ্যান নেই, বাথরুম বিকেলের পর থেকে বন্ধ থাকে ।যার ফলে সমস্যায় পড়তে হয় রোগীর আত্মীয়দের। এছাড়া আরো একাধিক অভিযোগ নিয়ে বিধায়ককে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন রোগীর আত্মীয়রা। হাবড়া হাসপাতালে(Habra Hospital) পরিদর্শনে যান হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া হাসপাতালে সুপারের সাথে বৈঠক করে বেরিয়ে আসার সময় রোগীর আত্মীয়রা বিধায়ককে দেখে তাদের ক্ষোভ উগরে দেন।রোগীর আত্মীয়দের সাথে কথা বলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এবং তিনি সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন।

সেই মতো হাবড়া পৌরসভার(Habra Municipality) চেয়ারম্যান এবং হাবড়া হাসপাতাল সুপার, এবং হাবরা থানার ভারপ্রাপ্ত আইসি কে নির্দেশ দেন রাতের ভেতর বসার জায়গায় পাখা লাগাতে হবে এবং বাথরুম কোনভাবে বন্ধ করা যাবে না ।রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি গরিব মানুষের জন্য কাজ করছেন, তারা যাতে কোন সমস্যায় না পড়ে সেদিকে নজর রাখতে হবে। মাঝেমধ্যেই তিনি হাসপাতাল পরিদর্শনে আসবেন এমনটাই জানান সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। সাধারণ মানুষের কাছ থেকে বিশেষত রোগীদের আত্মীয়দের কাছ থেকে হাসপাতালের বিরুদ্ধে পরিষেবা সংক্রান্ত একাধিক অভিযোগ পেয়ে রীতিমতো ক্ষুব্ধ হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক(MLA Jatipriyo Mallick)।

পরের বার তিনি হাসপাতাল পরিদর্শনে এসে যে অভিযোগগুলো পেয়েছেন সেগুলি যাতে পুনরায় শুনতে না হয় তা নিয়ে এদিন সতর্ক করেন হাসপাতালের সুপারকে। এর আগে স্বাস্থ্য সচিব হাবড়া হাসপাতাল পরিদর্শন করেছিলেন। ওই হাসপাতালে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হয়েছে। হাবড়া হাসপাতালকে আধুনিকভাবে সাজানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আর্থিক সহযোগিতায় জোর কদমে উন্নয়নের কাজ হচ্ছে হাসপাতালের ভেতরে। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় রোগীর আত্মীয়দের এই ধরনের হেনস্থা হওয়ার ঘটনায় তাই ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ