নেশার টাকার জন্য বৃদ্ধার কানের দুল নিতে গিয়ে খুন করল প্রতিবেশী যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবড়া: বৃদ্ধাকে কুপিয়ে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ।মর্মান্তিক ঘটনাটি ঘটে হাবড়া থানার(Habra P.S.) আক্রমপুর আম্বেদকর স্মরণী এলাকায়।প্রতিবেশীদের দাবি, বৃদ্ধা অনিমা বিশ্বাস ৭০ বছর বয়স। বাড়িতে বসে গরম জল করছিল। সেই সময় পিছন থেকে ধারালো কিছু দিয়ে আঘাত করে পাশাপাশি কানে আঘাত করে। বৃদ্ধার বৌমা সেই সময় পার্শ্ববর্তী একটি দোকানে গিয়েছিল আটা আনতে। ফিরে এসে দেখে বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ।সাথে সাথে প্রতিবেশীদের খবর দিলে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাবড়া হাসপাতালে(Habra Hospital) ।

ওই হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হয় বৃদ্ধাকে। বৃদ্ধা হাসপাতালে যাবার সময় প্রতিবেশীদের জানায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।পাশাপাশি প্রতিবেশী এক মহিলা দেখেছে প্রতিবেশী যুবক রাজু দাস(Raju Das) দাঁ ফেলে দৌড়ে চলে যাচ্ছে। ঘটনার পর খবর দেওয়া হয় হাবড়া থানায়। প্রতিবেশী এবং পুলিশ সূত্রে জানা যায়, বৃদ্ধাকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মারা যায়।

প্রতিবেশীরা জানায় ,অভিযুক্ত রাজু দাস নেশা করে বেড়ায় সারাদিন। তাদের অনুমান নেশা করবার টাকা জোগাড় করার জন্যই হয়তো বৃদ্ধাকে পেছন থেকে আঘাত করে এবং তার কানের সোনার দুল নিয়ে চম্পট দেয়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এসডিপিও বারাসত প্রসেনজিৎ দাস ও হাবড়া থানার পুলিশ আধিকারিকরা। তদন্ত শুরু করেছে পুলিশ । আটক করা হয়েছে অভিযুক্তকে।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর