হাবড়ায় যুবককে পুকুরের জলে ডুবিয়ে খুন করার অভিযোগ, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: যুবককে পুকুরে ফেলে মেরে ফেলার অভিযোগ হাবড়ায় । ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।ঘটনাটি ঘটেছে হাবড়ার(Habra) বাণীপুর ইতনা এলাকায়। হাবরা পুরসভার মুক্তিধাম শ্মশানের সামনে পুকুরের মধ্যে শনিবার সকালে এক যুবককে তলিয়ে যেতে দেখে স্থানীয়রা। উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে(Habra Hospital) নিয়ে আসে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের নাম কৃষ্ণ পদ দাস ,বয়স ৩৩। বাড়ি ইতনা (Itna)এলাকায়। ঘটনায় পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি যুবকের সঙ্গে মৃত যুবক ছাড়াও ঘটনাস্থলে তার সঙ্গে আরও ২ যুবক ছিল । তারা ঘাটে বসে মদ্যপান করে। পরিবার ও বাসিন্দাদের সন্দেহ ওই দুই যুবকদের দিকে। বাসিন্দারা বিশ্ব মিস্ত্রি ও শংকর সাহা নামে ওই দুই যুবককে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। মৃতের পরিবারের তরফে ঘটনায় হাবড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতের মা দাবি করেছেন ওই দুজন তার ছেলেকে মেরে ফেলেছে। ওদের কঠিন শাস্তি হোক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অন্যদিকে,গত কয়েকদিন ধরেই উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় আবাস যোজনার তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধি দল ঘুরে বেড়াচ্ছে। কয়েকদিন আগেও আমডাঙার বেরাবেরি, আমডাঙা পঞ্চায়েত এলাকায় তারা তদন্তে আসেন এবং আজ হাবড়া ১ নং ব্লকের একটি পঞ্চায়েতে তারা প্রথমে পরিদর্শনে যান এবং সেখান থেকে এক সদস্যের প্রতিনিধি দল এসে পৌঁছায় আমডাঙা(Amdanga) পঞ্চায়েত সমিতি অর্থাৎ ব্লক অফিসে। এখানে তারা বৈঠকে বসেন এবং বৈঠকের পর তারা বেশ কয়েকটি গ্ৰামে যাবেন এবং আবাস যোজনায় যে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে। এছাড়াও যাদের প্রকৃত প্রয়োজন তাঁরা আবাস যোজনায় ঘর পেয়েছেন কিনা এই বিষয়ে তদন্ত করে দেখা হবে।

এদিনের এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক, বিডিও এবং জেলা প্রশাসনের কর্তারা। জানা গিয়েছে, এই বৈঠকের পরেই তারা বেরাবেরি, আমডাঙা এই সব পঞ্চায়েতে যাবেন।‌উল্লেখ্য, এদিন এর আগে হাবড়া এক নং ব্লকেও কেন্দ্রীয় প্রতিনিধিরা যান এবং সেখানে তারা বৈঠক করেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের