একই এলাকার ৭ টি মন্দিরে পর পর দুঃসাহসিক চুরি , এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: একটি দুটি নয়, সাত সাতটি মন্দিরে চুরি হল কয়েক ঘণ্টার ব্যবধানে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। খবর পেয়ে সোমবার তদন্তে এলাকায় যায় হাবড়া থানার(Habra P.S.) পুলিশ। ঘটনাটি ঘটেছে হাবড়ার সালতিয়া পশ্চিমপাড়া এলাকায় । রবিবার সকালে এলাকার তিনটি মন্দিরে চুরি হয়েছে দেখতে পান বাসিন্দারা। সোমবার সকালে ফের একই এলাকায় চারটি মন্দিরে চুরির ঘটনা সামনে আসে । প্রতিটি মন্দির থেকেই মন্দিরের কাঁসা পিতলের বাসনপত্র সহ পূজোর মূল্যবান জিনিসপত্র , এমনকি কাশর ঘন্টাও ছেড়ে যাইনি চোর।

এলাকায় পুলিশ পেট্রোলিং যাতে করা হয় তার দাবি জানিয়েছেন বাসিন্দারা।না হলে মন্দিরে চুরির পর বাড়িতে যে চুরি ঘটনা ঘটবে না কি গ্যারান্টি রয়েছে বলেন বাসিন্দারা। ওই পাড়ার মধ্যে পুলিশের কোন পেট্রলিং হয়না বলে জানিয়েছেন তারা। অন্যদিকে,পরিত্যক্ত ঘরের মধ্যে থেকে বহু মূল্যবান ব্যাটারি (Battery)উদ্ধার করল গ্রামবাসীরা।বসিরহাট মহকুমা বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে রাতের অন্ধকারে কখনো গাড়ির ব্যাটারি আবার কখনো টাওয়ারের ব্যাটারি চুরি হয়ে যাচ্ছিল। কোন কিছুতেই চোর ধরতে পারছিল না। অবশেষে সোমবার সকালের দিকে গ্রামের মানুষ দেখতে পায় পিফা বাজারের একটি ঘরের মধ্যে পাটকাঠি দিয়ে ঢাকা রয়েছে বেশ কিছু জিনিসপত্র।

তারপর তাদের আরো সন্দেহ বাড়ে ।তারপরে একে একে গ্রামের লোক জড়ো হতেই সেই পাটকাঠি সরিয়ে দেখা যায় বহু ব্যাটারি সেখানে মজুতকরা রয়েছে। তারপর খবর দেওয়া হয় বসিরহাট থানায়। বসিরহাট থানার(Bashirhat P.S.) পুলিশ এসে সেই ঘরের মধ্যে থেকে ১৯টি ব্যাটারি উদ্ধার করে। ব্যাটারি উদ্ধার হওয়ায় এলাকায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে। কে বা কারা এই ঘরের মধ্যে ব্যাটারি মজুর করে রেখেছিল এখনো পর্যন্ত পুলিশের কাছে পরিষ্কার নয়।তবে ওই ঘরের মালিক জানিয়েছেন তিনি এই ব্যাপারে কিছু বলতে পারব না। কে রেখেছে জানিনা। পুরো বিষয়টি নিয়ে তদন্ত নেমেছে বসিরহাট থানার পুলিশ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের