বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, হাকিমপুর:ফের হাকিমপুর চেক পোস্টে ৩৮ জন অনুপ্রবেশকারী।দেশে ফেরার অপেক্ষায় সীমান্তে।হোল্ডিং সেন্টারে ৪৩০ জন অনুপ্রবেশকারী রয়েছেন।জেলা প্রশাসনের ক্যাম্পে বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট, আই কন্টাক্ট ,উপযুক্ত নথিপত্র সহ যাবতীয় তথ্য সংগ্রহ করে কম্পিউটারে আপলোড করে তারপর তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বিএসএফের তরফ থেকে।হোল্ডিং সেন্টারে(Holding Center) বাংলাদেশিদের সংখ্যা সম্প্রতি কমছিল। কিন্তু আবার বাড়তে শুরু করেছে।তিনটি জায়গায় হোল্ডিং সেন্টারে থাকা বাংলাদেশিদের সংখ্যা বেড়ে হয়েছে মোট ৪৩০ জন। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য প্রতিটি থানা এলাকায় একটি করে হোল্ডিং সেন্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টে (Hakimpur Checkpost)৩৮ জন বাংলাদেশি এখনো পর্যন্ত ভিড় জমিয়েছে। আবার নতুন করে সীমান্তের চেকপোস্টে হাজির হচ্ছেন বাংলাদেশিরা।এরা বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন সীমান্ত থেকে দালাল মারফত মোটা অর্থের বিনিময়ে এদেশে ঢুকেছিলেন। এই রাজ্য ছেড়ে ভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন কাজ করতেন।এমনকি এই রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতেন তা বাংলাদেশিরা অকপটে স্বীকার করছেন।ইতিমধ্যে বাদুড়িয়া ও স্বরূপনগররের তিনটি হোল্ডিং সেন্টারে অনুপ্রবেশকারীদের রাখা হয়েছে ।

ইতিমধ্যে তাদের পরিচয় পত্র যাচাই করা হচ্ছে ।ফিঙ্গারপ্রিন্ট থেকে বায়োমেট্রিক সবটাই যাচাই করছেন বিএসএফের আধিকারিকরা । সঠিক তথ্য যতক্ষণ পর্যন্ত না পাবেন তাদেরকে দেশে ফেরানো হবে না বলে জানা গিয়েছে। হোল্ডিং সেন্টারে থাকা শিশু, মহিলা, পুরুষ তাদের সব রকম স্বাস্থ্য পরিষেবা, খাওয়া-দাওয়া এমনকি নিরাপত্তার ব্যাপারটাও স্বরাষ্ট্র মন্ত্রক দেখছে। দেশে ফেরার আগে যাতে কোন অসুবিধা না হয় তার সব রকম দিক প্রশাসনিক ভাবে দেখা হচ্ছে। গত ১২ দিনে হোল্ডিং সেন্টারে অনুপ্রবেশকারীর সংখ্যাটা কমেছিল । কিন্তু আবার সংখ্যাটা বাড়ল। তাই সেখানে নিরাপত্তা কঠোর করা হয়েছে ।

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে অন্তঃরঙ্গ চিকিৎসক! প্রতিবাদ করতেই হবু স্ত্রীকে ধর্ষণ-মারধর, তারপর…

স্বাদে অতুলনীয়! আজই রেঁধে ফেলুন ছোট চিংড়ি দিয়ে কাঁচা পেঁপের ঘণ্ট

বাজার থেকে কিনবেন কেন? বাড়িতেই বানান টাটকা বেসন! রইল সহজ পদ্ধতি

আমেরিকায় দুই সপ্তাহ জেল খেটে অবশেষে জামিন পেলেন কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…