হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে গেলেন বহু মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ আগুন হলদিয়া পেট্রোকেমিক্যালে । মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার চিরঞ্জিপুর এলাকায় অবস্থিত হলদিয়ার ন্যাপথার পাইপলাইনে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনে ঝলসে গিয়েছেন প্রায় ১৫ জন। আগুন নেভানোর কাজ চলছে।

পুলিশ সূত্রে খবর, আহতদের দ্রুত উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতাল-সহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচ জনকে স্থানান্তরিত করা হয়েছে তমলুক মেডিক্যাল কলেজে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের দাবি, কারখানার একটি পাইপলাইন থেকে ন্যাপথা গ্যাস লিক হওয়ার পরেই আগুনের সূত্রপাত। সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে। তাঁদের অভিযোগ, গতকাল সোমবার (২৯ জুন) রাত থেকেই গ্যাসের গন্ধ পাচ্ছিলেন তাঁরা। তারপর আজ মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৪টে বা পৌনে পাঁচটা নাগাদ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে জল ছাড়াও বিশেষ ফোম ব্যবহার করা হচ্ছে। কিন্তু, তারপরেও আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে বলে খবর। 

আরও পড়ুন: উত্তরে বৃষ্টির দাপট কিছুটা কমলেও দক্ষিণবঙ্গে জারি সতর্কতা, কী বলছে হাওয়া অফিস?

অগ্নিকাণ্ডে কারখানার আশেপাশের একাধিক বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে বহু বাসিন্দাকে এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও পৌঁছে পরিস্থিতির উপর নজর রাখছেন। এই অগ্নিকাণ্ডের জেরে হলদিয়া–পাঁশকুড়া রুটে ট্রেন চলাচলেও সাময়িক প্রভাব পড়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না এবং গ্যাস লিকের অভিযোগে কতটা সত্যতা রয়েছে, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

টাকা থাকছে না? ৩টি চিনা মুদ্রা বদলে দিতে পারে ভাগ্য, কোথায় রাখবেন জানুন

১৮ না ১৯ অক্টোবর, দুর্গা অষ্টমী কবে? অঞ্জলি দেওয়ার শুভ সময় কখন?

পছন্দের মানুষকে ভালবাসার কথা বলতে পারছেন না, চতুর্থীতে জানিয়ে ফেলুন, খালি হাতে ফিরবেন না

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার