হালিশহর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ মেধাবী মাধ্যমিক পরীক্ষার্থী, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,হালিশহর: উত্তর ২৪ পরগনা জেলার হালিশহর বাতাসা পাড়ায় মেধাবী মাধ্যমিক পরীক্ষার্থী রহস্যজনক ভাবে উধাও। চিন্তায় পরিবার এবং প্রতিবেশীরা।মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের উত্তর পত্র জেরক্স করতে গিয়ে বাড়ির সামনে থেকে উধাও হালিশহর(Halisahar) বাতাসা পাড়া থেকে মাধ্যমিক পরীক্ষার্থী অর্কদ্যুতি সরকার। সব জায়গায় সন্ধান চালিয়েও খোঁজ পাওয়া যায়নি অর্কদ্যুতির। বীজপুর থানার পুলিশ এবং হালিশহর থানার(Halisahar P.S.) পুলিশ খোঁজ চালাচ্ছে বিভিন্ন জায়াগায়।রবিবার CCTV ফুটেজে শেষ দেখা গিয়েছিল নিজের পাড়াতেই। কিন্তু তারপর থেকেই বেপাত্তা অর্কদ্যুতি সরকার। এবার কলারশীপ পেয়েছিল অর্কদ্যুতি সরকার।মেধাবী ছাত্র ছিল অর্কদ্যুতি।কিন্তু কেন এভাবে নিখোঁজ হয়ে গেলো তা নিয়ে সবার মনেই রহস্যের দানা বাঁধছে।

তবে বাড়ির পরিজনের একটাই অভিযোগ অর্কদ্যুতিকে কেউ আটকে রেখেছে যাতে পরীক্ষা দিতে না পারে। পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে নিখোঁজ পরীক্ষার্থীর সূত্র বের করার চেষ্টা চালাচ্ছে। এদিকে,বাস বিকল হয়ে যাওয়ায় ৩২ জন মাধ্যমিক পরীক্ষার্থী যখন নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবে কিনা এই দুশ্চিন্তায় রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছে, ঠিক সেই সময়ই একজন দায়িত্ববান অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে সমস্ত ছাত্র ছাত্রীদের পাঁচটি গাড়িতে করে নিশ্চিন্তে নিজের নিজের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন গলসি থানার(Galsi P.S.) ভারপ্রাপ্ত আধিকারিক অরুণ সোম। পুলিশের এহেন ভূমিকায় ছাত্র ছাত্রীরা তাদের স্যাল্যুট জানিয়েছে। পুলিশের এই মানবিক কাজে অভিভাবক এবং শিক্ষকরাও ভূয়সী প্রশংসা করেছেন।পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত বন সুজাপুর রেল গেটের কাছে মঙ্গলবার একটি বাস হঠাৎই খারাপ হয়ে যায়, যার মধ্যে ছিল ৩২ জন মাধ্যমিক পরীক্ষার্থী।

বাসের গতি থেমে যাওয়ার ফলে ছাত্র-ছাত্রীরা বাস থেকে নেমে হাঁটা শুরু করে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে। এই খবর পাওয়া মাত্রই গলসি থানার ওসি ও অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন এবং সেই ৩২ জন পরীক্ষার্থীকে থানার ৫ টি গাড়ি করে তাদের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। নির্দিষ্ট সময়ের আগেই প্রত্যেক পরীক্ষার্থী সুস্থভাবে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের