চোপড়ার ঘটনায় দুঃখপ্রকাশ হামিদুলের, তবুও থামছে না বিতর্ক

বিজেপি রীতিমত তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে চোপড়ার ঘটনা প্রসঙ্গে। তাতেই চাপে পড়ে ভোল বদল হামিদুলের। দলের তরফে বক্তব্য জানিয়ে দিলেন শান্তনু।

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজমাধ্যম এবং দলের অন্দরে প্রশ্ন উঠতেই চোপড়ার(Chopra) যুগল নিগৃহের ঘটনায় এবং নিজ বক্তব্যের দায়ে শুরু হওয়া বিতর্কের পরে এবার ভোল বদল করলেন হামিদুল রহমান(Hamidul Rahaman)। যিনি কিনা চোপড়ার তৃণমূল বিধায়ক(TMC MLA)। এখন তাঁর দাবি, তিনি নাকি ‘মুসলিম রাষ্ট্র’র কথা মুখেই আনেননি। বিরোধীরা তাঁর নামে অপপ্রচার করছে। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কিন্তু হামিদুলের এহেন বক্তব্যে বিতর্ক ধামাচাপা পড়ছে না। উল্টে বিজেপি(BJP) এখন চোপড়ার ঘটনার ভিডিও আর হামিদুলের বক্তব্য এই দুইকে হাতিয়ার করে জাতীয় স্তরের রাজনীতিতে রীতিমত ঝড় তুলতে চাইছে। সেই পদক্ষেপের ছবি ধরা পড়েছে রাজ্যের বিধানসভা ভবন এবং দিল্লিতে নয়া সংসদ ভবনে। সেখানে বিজেপি রীতিমত তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে চোপড়ার ঘটনা প্রসঙ্গে। যদিও এই আবহে তৃণমূলের তরফে মুখ খুলেছেন শান্তনু সেন।

হামিদুল চোপড়ার ঘটনায় রাজ্যের প্রথম সারির এক সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতিতে বেশ কিছু বিতর্কিত কথাবার্তা বলেছেন যা সমাজমাধ্যমে ভাইরাল হতে বেশি সময় নেয়নি। সেখানে হামিদুল বলেন, ‘আমরা ঘটনার নিন্দা জানাই। কিন্তু মহিলাটিও অন্যায় করেছেন। তিনি তাঁর স্বামী, ছেলে ও মেয়েকে ছেড়ে শয়তান জানোয়ারে পরিণত হন। মুসলিম রাষ্ট্র(Muslim Nation) অনুযায়ী কিছু নিয়ম ও ন্যায়বিচার আছে। যাইহোক, আমরা একমত যে যা ঘটেছে তা অনেকটা চরম ছিল। এখন এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ হামিদুলের এই বক্তব্যে দুটি বিষয় নিয়েই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। এক নিগৃহিতাকে ‘শয়তান জানোয়ার’ আখ্যা দেওয়া এবং দুই ‘মুসলিম রাষ্ট্র’ বিষয়টি তুলে ধরায়। এখন সেই বিতর্কের জেরে ক্ষোভ ছড়িয়েছে তৃণমূলের অন্দরে। আর তার জেরে এবার সুর বদল করেছেন হামিদুল। এখন তাঁর বক্তব্য, ‘যা হয়েছে তা একদমই ঠিক হয়নি। আমি মেনে নিচ্ছি। ওই জায়গায় জাতপাত সংক্রান্ত সমস্যা হলে সালিশি সভা হয়। একে আমি বা আমার দল একদমই সমর্থন করি না। আমার নামে অপপ্রচার হচ্ছে যে, আমি নাকি বলেছি, মুসলিম রাষ্ট্রে এই ধরনের ঘটনা ঘটে। আমি মুসলিম রাষ্ট্র কথা মুখেই আনিনি। বিরোধীরা আমার নামে অপপ্রচার করছে। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।’  

এই অবস্থায় চোপড়ার ঘটনা নিয়ে দলের তরফে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন জানিয়েছন, ‘চোপড়ায় যে ঘটনা ঘটেছে তা তৃণমূল বা আমাদের সরকার কোনও ভাবে সমর্থন করে না। এটা আমরা বার বার বলেছি। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতদের পুলিশি সুরক্ষা দেওয়া হয়েছে। আরও যদি কেউ এই ঘটনায় জড়িত থাকেন, তাঁরাও পার পাবেন না। তবে তফাত অন্য জায়গায়। ৩৪ বছরের বাম শাসনে বাংলায় এ রকম অনেক ঘটনা ঘটেছে। কিন্তু কোনও বাম নেতাকে প্রকাশ্যে এসে নিন্দা করতে শুনিনি বা পুলিশ গ্রেফতার করেছে দেখিনি। দেশে বিজেপি শাসিত বহু রাজ্যেও এই ধরনের ঘটনা হামেশাই ঘটে। কিন্তু তা নিয়ে পুলিশ কোনও পদক্ষেপ করছে বা বিজেপি নেতা বিরোধিতা করছেন, তেমনটা ওই বিজেপি শাসিত রাজ্যগুলিতে দেখা যায় না। এটা একমাত্র বাংলাতেই সম্ভব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ধরনের ঘটনায় ‘জ়িরো টলারেন্স’ নীতি রেখেছেন। শুধু মুখে বলা হয় না, কাজেও করে দেখানো হয়।’

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর