গ্রামে বেআইনি মদের ঠেক বন্ধের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ মহিলাদের

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: গ্রামে বেআইনি মদের ঠেক বন্ধের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মহিলাদের।প্রতিবাদ করতে গিয়ে এক মদ কারবারির হাতে নিগ্রহের অভিযোগ মহিলাদের।ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) তিলডাঙ্গি গ্রামে।ভালুকাগামী রাজ্য সড়ক(State High Way) অবরোধ করে দুই ঘণ্টা ধরে চলে বিক্ষোভ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এরপর পুলিশের আশ্বাসে মহিলারা বিক্ষোভ তুলে নেন।এরপর এক বেআইনি মদ বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ।

অভিযোগ,গ্রামে চায়ের দোকান থেকে শুরু করে পানের দোকানের আড়ালে রমরমিয়ে চলছে মদের কেনা-বেচা।বাড়ির পুরুষরা মদের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়ছে। মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ছে তারা।এতে গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।অসাধু কারবারীদের গ্রামের মধ্যে মদ বিক্রি করতে বারণ করা হলেও তারা কোন‌ও কথা শুনছে না।অপরদিকে সন্ধ্যা হতেই বাইরে থেকে গ্রামে মদের ঠেকে মদ পান করতে আসছে অনেকে।এর ফলে এলাকায় অসম্ভব হারে বেড়ে গিয়েছে মদ্যপ ব্যক্তিদের উপদ্রব ও চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

দিনের আলোতে বাড়ির উঠোন থেকে চুরি হয়ে যাচ্ছে বাইক ও সাইকেল।রাতের অন্ধকারে মদ্যপ ব্যক্তিদের অত্যাচার ও অভব্য আচরণ ধেয়ে আসছে এলাকার মহিলাদের উপর।এলাকা নেশার আখড়া হয়ে যাওয়ায় ছোট ছোট শিশুরাও বিপথে চালিত হচ্ছে।মহিলারা ভয়ে সন্ধ্যার সময় বাড়ির বাইরে কোন কাজে যেতে পারছে না।স্কুল কলেজের ছাত্রীরা(College Student) রাস্তা দিয়ে যেতে ভয় পাচ্ছে। এই পরিবেশ পরিবর্তন করতে হবে এই দাবি তুলে রবিবার হয়ে এলাকায় আন্দোলনে নামেন গ্রামের মহিলারা।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু