হরিশ্চন্দ্রপুরে মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধর ওপর চাকু নিয়ে হামলা যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: পুরনো শত্রুতার জেরে শনিবার,কুরবানীর ঈদের দিন মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধ’র গলায় ধারালো চাকুর কোপ মারার ঘটনা ঘটে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে(Maradangi Village)। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ। কি কারণে এই খুন করার পরিকল্পনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম বৃদ্ধ’র নাম জলেল সেখ (৬৫)। তার বাড়ি মারাডাঙ্গি গ্রামে। অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম বাবুল আলি(Bablu Ali) (৩০)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,প্রায় ছ’মাস আগে জখম বৃদ্ধ’র বাড়িতে পাথর ছোঁড়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাবুলের পরিবারের সঙ্গে বিবাদ হয়। সেই রাগে ফুঁসছিলেন অভিযুক্ত যুবক বাবুল সহ তার পরিবারের লোকেরা। খুন করার পরিকল্পনা করে চাকু নিয়ে মসজিদে(Mosque) নামাজ পড়তে যায় অভিযুক্ত যুবক ও তার পরিবার। বৃদ্ধ’র পাশে বসে নামাজ পড়ছিল যুবক ও তার পরিবারের লোকেরা। দ্বিতীয় সিজদা দেওয়ার সময় বৃদ্ধ’র গলায় চাকু চালিয়ে দেন যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামের লোকেরা ধরে ফেলে যুবককে। তড়িঘড়ি বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে(Harishchandrapur Hospital) নিয়ে গেলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন।

সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৃদ্ধ। ঘটনার পর অভিযুক্তের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়।‌ জখম বৃদ্ধ’র স্ত্রী হাজেরা বিবি বলেন, স্বামীকে পরিকল্পনা করে খুন করার টার্গেট নিয়েছিল অভিযুক্ত যুবক বাবুল। এই ঘটনায় তার পরিবারের লোকেরাও যুক্ত রয়েছেন। তাদের কঠোর শাস্তির দাবি করছি। ওই গ্রামে পুলিশ মোতায়ন করা হয়েছে।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…