মালদা ও বীরভূমে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিশ্চন্দ্রপুর ও পাড়ুই: বোম স্কোয়াডের উদ্যোগে মালদার হরিশ্চন্দ্রপুরে উদ্ধার হওয়া বোম নিষ্ক্রিয় করা হলো রবিবার। আজ দুপুরে হরিশ্চন্দ্রপুরে এসে পৌঁছায় বোম স্কোয়াডের (Bomb Squard)একটি দল। তারা আজ হরিশ্চন্দ্রপুর পুলিশের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া বোমা গুলি নিষ্ক্রিয় করে। যদিও বোমা গুলি জলে ডোবানো থাকায় এমনিতেই ড্যামেজ হয়ে গিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।

প্রসঙ্গত, গত পরশুদিন রাত্রে উদ্ধার হওয়া হরিশ্চন্দ্রপুর সদর এলাকার গ্রামীণ হাসপাতালের পেছনে একটি ধান ক্ষেত থেকে তিনটি বোমা উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খবর দেওয়া হয় বোম স্কোয়াডে । এরপর হরিশ্চন্দ্রপুর পুলিশের উদ্যোগে বোমাগুলিকে ওই ধানের ক্ষেতেই পুতে রাখা হয়। সেগুলো কি আজ নিষ্ক্রিয় করা হলো। অন্যদিকে, বীরভূম জেলার পাড়ুইতে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয়। পঞ্চায়েত ভোট গণনা প্রক্রিয়া সম্পূর্ণ সহ জয়ী প্রার্থীদের পালা বদলের পরও লাগাতার বোম উদ্ধার হচ্ছে বীরভূমে।এবার পাড়ুই থানার অন্তর্গত ভেড়ামারি ও সালন গ্রামের মধ্যবর্তী জায়গা থেকে এক ড্রাম বোমা উদ্ধার করল পুলিশ ।

গোপন সূত্রে খবর পেয়ে, পাড়ুই থানার(Parui P.S.) পুলিশ রাতভর তল্লাশি চালায়, এবং এক ড্রাম তাজা বোমা উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, আনুমানিক ১০ থেকে ১৫ টি বোমা রয়েছে। ইতিমধ্যেই “Bomb squad”কে খবর দেওয়া হলে বোম স্কোয়াড এসে নিষ্ক্রিয় করে। পাশাপাশি পাড়ুই এলাকার বিভিন্ন জায়গায় এখনো তল্লাশি চলছে।

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে মেট্রো সফর বিজয়ের, মুখ্যমন্ত্রীকে দেখতে উপচে পড়ল ভিড়

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘অভিষেক-করিশ্মার সম্পর্কের বিপক্ষে ছিলেন ববিতা’, বিস্ফোরক পরিচালক সুনীল দর্শন

বেপাত্তা অভিষেকের আপ্ত সহায়ক, সুমিতের মায়ের হাতে পুলিশের নোটিস

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের