বিধবা মহিলাকে ধর্ষণ করার চেষ্টা, চাকু দিয়ে গোপনাঙ্গে আঘাত করতেই পালাল ধর্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: বাড়িতে একা থাকার সুযোগে এক বিধবা মহিলাকে ঘরে ঢুকে প্রাণনাশের হুমকি দিয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা এলাকার এক যুবকের। শেষ মুহূর্তে সম্ভ্রম বাঁচাতে আত্মরক্ষার তাগিদে বিছানার পাশে থাকা চাকু দিয়ে যুবকের গোপনাঙ্গে আঘাত। তারপরেই পালালো ধর্ষক। থানায় অভিযোগ দায়ের করলেন মহিলা।পলাতক যুবকের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু পুলিশের।মালদহের তুলসীহাটার পর আবার হরিশ্চন্দ্রপুর(Harishchandrapur) এলাকায় নারী নির্যাতনের ঘটনা সামনে এল।

হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ২ নম্বর ব্লকের একটি গ্রামের এক বিধবা গৃহবধূকে ঘরে ঢুকে ধর্ষণ এর চেষ্টার অভিযোগ উঠল এলাকারই এক প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ধর্ষণে বাধা দিতে গিয়ে গৃহবধূ বিছানার পাশে রাখা চাকু দিয়ে ওই যুবকের যৌনাঙ্গে আঘাত করেন। এবং গৃহবধূর চিৎকারে রক্তাক্ত যুবক পালিয়ে যায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। ইতিমধ্যেই এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধূ। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায় হরিশ্চন্দ্রপুর -২ নম্বর ব্লক এলাকার একটি গ্রামে গত পরশুদিন নিজের বাড়িতে তিন ছেলে মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন এক বিধবা মহিলা(Widow)।

স্বামী দীর্ঘ কয়েক বছর আগে গত হয়েছেন। পাখা এবং কাঁথা বুনে তিনি নাবালক ছেলে মেয়েদের নিয়ে কোন রকমে সংসার চালান। রাত আটটা নাগাদ অভিযুক্ত যুবক ওই মহিলার বাড়িতে যায়। এরপরই ঘরে ঢুকে ঘুমন্ত ওই মহিলার উপর চড়াও হয় এবং ধর্ষণের (Rape)চেষ্টা করে। এরপরই ওই মহিলা তার বিছানার পাশে রাখা কাঁথা বোনার চাকু দিয়ে ওই যুবকের যৌনাঙ্গে আঘাত করেন। এরপরই মহিলা চিৎকারে রক্তাক্ত যুবক ঘর ছেড়ে পালিয়ে যায়। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে ঘটনার অভিযোগ জমা পড়েছে সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। পলাতক যুবকের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে।

দুর্নীতি রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে নিচে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত ঝালমুড়িওয়ালাকে আটকে বিক্ষোভ পড়ুয়াদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

ডিএন-৩৫ বাস রুট কমল ৮ কিমি, সীমান্তের ৫০ হাজার মানুষের নিত্যযাত্রায় চরম ভোগান্তি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দির, কি ঘটল দেখতে ভিড় জমাচ্ছেন ভক্তরা

ভোটে প্রার্থী হতে ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহার! তৃণমূল বিধায়কের বাড়িতে নোটিস

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার