জমি নিয়ে দুই পক্ষের বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি হরিশ্চন্দ্রপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: জমি নিয়ে তৃণমূলের দুই পক্ষের বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি। দফায় দফায় সংঘর্ষ। অভিযোগ করতে গিয়ে থানার সামনেও মারধর। আহত হয়ে হাসপাতালে গেলে সেখানেও ধুন্দুমার। কেটে নেওয়া হল কান। হাসপাতাল চত্বর আতঙ্কিত অন্যান্য রোগীরা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী। শনিবার দুপুরে মালদার হরিশ্চন্দ্রপুর থানা (Harishchandrapur P.S.)এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।হরিশ্চন্দ্রপুরের গাঙ্গর গ্রামে রাস্তার ধারের আট কাঠা জমি নিয়ে বিবাদের সূত্রপাত।

কয়েক মাস ধরেই ওই এলাকার মজিবুর রহমানের সঙ্গে শারফরাজ আলমের এই সমস্যা চলছিল।মজিবুরের অভিযোগ তারা ওই জমি কিনে নিলেও শারফারাজরা জবর দখল করার চেষ্টা করছে।এই নিয়ে প্রথমে এদিন এলাকায় তার দোকানে গিয়ে চড়াও হয় অপরপক্ষ। তাকে মারধর করে। তারপর আবার হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করতে গেলে থানার সামনেও দুই পক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল সৃষ্টি হয়। রাস্তায় চলতে থাকে মারধর। মজিবুরের (Majibur) কান কাটার অভিযোগ ওঠে শারফরাজদের বিরুদ্ধে। সেখান থেকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে গেলে সেখানেও ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয়।

শেষে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সামাল দেয়। দুই পক্ষের মোট পাঁচজন আহত হয়েছে। চারজনকে আটক করেছে পুলিশ। দুই পক্ষই তৃণমূলের সঙ্গে যুক্ত বলে তাদের দাবি। তৃণমূলের মদতেই জমি মাফিয়াদের বাড়বাড়ন্ত অভিযোগ বিরোধীদের। দলের যোগ নেই দাবি তৃণমূলের। শুরু হয়েছে তরজা।ওই গ্রামে পুলিশ পিকেটিং বসানো হয়েছে। উভয় পক্ষের অভিযোগ জমা নিয়েছে পুলিশ। আহতদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর