কটুক্তিকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুরে রক্তারক্তিকাণ্ড, জখম ৩,ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: কটুক্তি করার প্রতিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড হরিশচন্দ্রপুরে। কটুক্তি করার প্রতিবাদ করায় প্রতিবেশী দুই আত্মীয়ের মধ্যে বিবাদ বাঁধে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন এক পরিবারের তিনজন। হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। গ্রেফতার এক। ঘটনাটি ঘটে হরিশ্চন্দ্রপুর -২ ব্লকের মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ তালশুড় কাশ্মিরটোলায়। জখম হয়েছেন দুই ভাই আব্দুল আলিম ও আলাউদ্দিন সেখ এবং আলাউদ্দিনের মেয়ে মানুয়ারা খাতুন (১৬)। মারধর করার অভিযোগ উঠেছে তিন ভাই সরিফ আলি,মহম্মদ শুকুরুদ্দিন ও নজরুল হক সহ আট জনের বিরুদ্ধে।

তারা সম্পর্কে মাসতুতো ভাই। যদিও কটুক্তি করার অভিযোগ অস্বীকার করেছেন সরিফ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার সকালে আলাউদ্দিনের ছেলে আকমল হোসেন (১৩) মাঠে ধান দেখতে গিয়েছিলেন। অভিযোগ, আকমলকে শুনিয়ে তার মাকে নিয়ে নোংরা কথা বলেন সরিফ। বাড়িতে এসে মাকে জানান কিশোর। সন্ধ্যায় সরিফকে বলতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সরিফরা ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয়ে এলোপাথাড়িভাবে তিনজনকে কোপাতে শুরু করে।

গুরুতরভাবে জখম করে দেয়। তাদের আর্তনাদে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন।পরিবারের লোকেরা রক্তাক্ত অবস্থায় তাদেরকে‌ তড়িঘড়ি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে(Harishhandrapur Hospital) নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক তাদেরকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এক অভিযুক্ত নজরুলের স্ত্রী সায়েরা বিবিকে গ্ৰেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর