হরিশ্চন্দ্রপুরে পরিযায়ী শ্রমিকের বসতবাড়ি পুড়ে ছাই

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা:ভয়াবহ আগুনে পুড়ে ছাই এক পরিযায়ী শ্রমিকের দুইটি বসতবাড়ি সহ নগদ তিন লক্ষ টাকা।সর্বস্ব খুইয়ে কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।বিধ্বংসী অগ্নিকাণ্ডটি ঘটে হরিশ্চন্দ্রপুর(Harishchandrapur)-১ নং ব্লকের মহেন্দ্রপুর (Mahendrapur)গ্রাম পঞ্চায়েতের গাংনদীয়া মসজিদ পাড়ার বাসিন্দা তথা পরিযায়ী শ্রমিক আব্দুল রোফ এর বাড়িতে।আগুনে হতাহতের খবর পাওয়া না গেলেও বাড়িতে থাকা আসবাবপত্র কাপড়-চোপড়,খাদ্যশস্য,বিভিন্ন সরকারি কাগজপত্র ও নগদ তিন লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায় বলে খবর।

স্থানীয় সূত্রে জানা যায়,এদিন বিকেল পাঁচটা নাগাদ আব্দুল রোফের স্ত্রী মার্জিনা বিবি বাড়ির দরজা বন্ধ করে ছাগলের জন্য মাঠে ঘাস কাটতে যায়।আচমকাই বাড়িতে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে।আগুনের লেলিহান শিখা এতোটাই তীব্র ছিল যে প্রতিবেশীরা ছুটে এসেও আগুন নেভানোর কাজে হাত লাগাতে সাহস পায়নি।ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে।দমকলের একটি ইঞ্জিন ছুটে এসে ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বাড়িতে থাকা আসবাবপত্র,কাপড়চোপড়,খাদ্য শস্য ও নগদ তিন লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায়। পরিবারটি সর্বস্ব খুইয়ে খোলা আকাশের নিচে পলিথিন টাঙিয়ে আশ্রয় নিয়েছেন।

ক্ষতিগ্রস্ত মার্জিনা বিবি জানান,তার স্বামী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। কোনোরকমে সংসার লালন পালন করে থাকেন।তাদের বাস্তু ভিটা ছাড়া এক ছটাক জমি নেই।পরিবারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা।
তার স্বামী ভিন রাজ্যে কঠোর পরিশ্রম করে দীর্ঘ বছর ধরে পাকা বাড়ি করার জন্য তিলে তিলে তিন লক্ষ টাকা বাড়িতে জমিয়েছিলেন।এই অগ্নিকাণ্ডে সেই তিন লক্ষ টাকাও পুড়ে ছাই হয়ে যায় বলে জানান।আগুন কিভাবে লেগেছে সে কিছুই বলতে পারছে না।

তুলসীহাটা দমকল(Firebrigade) অফিস লিডার নিবাস মাহালি জানান,ফোন করা মাত্রই ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে যায়।আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লেগে যায়।এই ভয়াবহ আগুনে দুটি শোয়ার ঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে।আগুনের সঠিক উৎস জানা না গেলেও প্রাথমিক অনুমান করা হচ্ছে রান্না ঘর থেকেই এই আগুন ছড়িয়েছে। বাড়ির ভিতরে পাটকাঠি ও জ্বালানি মজুত থাকার কারণেই এই আগুন ভয়াবহ আকার নিয়েছিল বলে অনুমান।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের