বিয়ের ১০ দিন পর যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিশ্চন্দ্রপুর: সামাজিক মাধ্যমে যোগাযোগ,তারপর বিয়ে। আর বিয়ের ১০ দিন পর যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গ্রামেরই আম বাগানে(Mango Garden)।ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কোনার গ্রামে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম অজয় মন্ডল(২২)।পেশায় দিনমজুর।সামাজিক মাধ্যমে প্রেম হয়।১০ দিন আগে তার বিয়ে হয়েছিল।বিয়ের তিনদিন পর কৃষাণগঞ্জে কাজ করতে যায়।তিন দিন কাজ করার পর আবার বাড়ি ফিরে আসে।

বাড়িতে আসার এক দিন পর থেকে নিখোঁজ হয় অজয়।দুই দিন নিখোঁজ থাকার পর গ্রামেরই একটি আমবাগান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।মৃতের স্ত্রী মাধবী দাস বলেন, বাইরে ছিল। কয়েকদিন আগে বাড়ি চলে এসেছিল।তারপর দুদিন থেকে তার সঙ্গে যোগাযোগ ও কথা হয়নি। সোমবার সকালে শুনতে পেলাম সে নাকি ফাঁসি লাগিয়েছে।আমাদের স্বামী-স্ত্রী মধ্যে ও তার সঙ্গে অন্য কারো ঝামেলাও ছিল না।কেন কি কারনে সে এমনি করলে বুঝতে পারছি না।কোনার গ্রামের বাসিন্দা দেবাশিস মন্ডল বলেন, গ্রামে বারাপুকুরে একটা বড় পুকুর আছে সেখানে কয়েকজন মাছ ধরছিল।

তারাই গ্রামবাসীদেরকে খবর দেয়  আম বাগানে একটি দেহ ঝুলছে।ছেলেটা ১০ দিন আগেই বিয়ে করেছিল।খুব ভালো ছেলে ছিল।কারো সঙ্গে কোনো ঝামেলা ছিল না তার।কি কারনে নিজেই আত্মহত্যা করছে নাকি অন্য কিছু বুঝতে পারছি না।ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে(Malda Medical College Hospital) পাঠানো হয়। ঘটনার তদন্ত করছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের