হরিশ্চন্দ্রপুরে ভালুকার জঙ্গলে গাছের ডালে ঝুলন্ত কিশোরের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ভালুকা জঙ্গল থেকে শনিবার এক কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ওই মৃত কিশোরের নাম নবাব সিরাজউদ্দৌলা। বয়স আনুমানিক ১৪ বছর। ঘটনার জেরে হরিশ্চন্দ্রপুর থানা(Harishchandrapur P.S.) এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা জঙ্গলের ভেতরে একটি গাছে গলায় ফাঁস রাখা অবস্থায় ওই যুবককে দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ভালুকা ফাঁড়ির(Bhaluka Fari) পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মালদা

মেডিকেল কলেজে পাঠায় ময়না তদন্তের জন্য। স্থানীয় সূত্রে জানা গেছে, নবাব সিরাজদৌলার বাড়ি রতুয়া থানার (Ratua P.S.) বাটনা এলাকায়। সে কয়েকদিন আগে স্থানীয় দেগুণ গ্রামে তার দিদিমার বাড়িতে বেড়াতে এসেছিল। গতকাল রাত থেকেই সে নিখোঁজ ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তারপরই শনিবার সকালে স্থানীয় লোকমারফত জানতে পারে ভালুকা ফরেস্ট এলাকায় ছেলেটির মৃতদেহ উদ্ধার হয়েছে।

যদিও পরিবারের লোকের দাবি, এটা কোন আত্মহত্যার(Suicide) ঘটনা নয়। পরিকল্পিতভাবে কে বা কারা ছেলেটিকে খুন করেছে। পুলিশ তদন্ত করলেই প্রকৃত ঘটনা সামনে আসবে। ওই তোদের গলায় একটি দাগ পাওয়া গিয়েছে। মৃতদেহটি যেখানে পাওয়া গেছে সেই এলাকাটিতে পুলিশ তল্লাশি করে দেখছে কোন ক্লু পাওয়া যায় কিনা। প্রয়োজনে পুলিশ কুকুর আনা হতে পারে বলেও জানা গিয়েছে।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার