লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা ৫ বছর ধরে ঢুকেছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে, শোরগোল হরিশ্চন্দ্রপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিশ্চন্দ্রপুর: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল মালদহের হরিশ্চন্দ্রপুর। একজনের প্রাপ্য সরকারি অনুদান টানা পাঁচ বছর ধরে ঢুকেছে অন্য একজনের ব্যাংক অ্যাকাউন্টে। এই ঘটনাকে সামনে এনে বিজেপির দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বৃহত্তর দুর্নীতির চক্রের অংশ।যার শিকার হতে পারেন ৩০০-রও বেশি পরিবার। ঘটনার কেন্দ্রবিন্দুতে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা(Harishchandrapur) এলাকার সোনাকুল গ্রামের বাসিন্দা নুন নাহার। ২০২০ সালে লক্ষ্মীর ভান্ডারের(Laxmi Bhandar) জন্য আবেদন করেছিলেন তিনি। কিন্তু অভিযোগ, আজ পর্যন্ত নিজের অ্যাকাউন্টে এক টাকাও পাননি। অথচ নথি ও ব্যাংক স্টেটমেন্ট বলছে, তাঁর নামে বরাদ্দ হওয়া সরকারি অর্থ ২০২১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত নিয়মিত জমা পড়েছে গ্রামেরই এক প্রাইভেট টিউটর গোলাম মর্তুজার অ্যাকাউন্টে।

সবচেয়ে বড় প্রশ্ন, টানা পাঁচ বছর ধরে অন্যের টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকলেও তিনি কীভাবে কিছুই জানলেন না? না কি এর পেছনে রয়েছে আরও বড় কোনও রহস্য? অন্যদিকে ,নুন নাহারের(Noon Nahar) দাবি, তিনি বারবার দুয়ারে সরকার শিবিরে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও মেলেনি কোনও সমাধান। ফলে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তিনি।বিজেপি নেতা ওমপ্রকাশ ঘোষ দাবি করেছেন, শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, গাছ লাগানো প্রকল্প, ইন্দিরা আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির পাহাড় জমেছে। তাঁর কথায়, “এটা শুধু শুরু। আগামী দিনে আরও বড় বড় কেলেঙ্কারির পর্দাফাঁস হবে।”

এদিকে ঘটনায় চাঞ্চল্য বাড়িয়ে দিয়েছেন হরিশ্চন্দ্রপুরের বর্তমান তৃণমূল বিধায়ক মতিবুর রহমান তিনি স্পষ্ট জানিয়েছেন, “এ ধরনের অন্যায় কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”শুধু তাই নয়, তাঁর ইঙ্গিত আরও তাৎপর্যপূর্ণ। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এই ঘটনার সঙ্গে স্থানীয় প্রশাসনের কিছু অংশ এবং পূর্বতন এমএলএ তাজমুল হোসেনের ঘনিষ্ঠ মহল ও হরিশ্চন্দ্রপুর বিডিও ‘র(BDO) যোগ থাকতে পারে। ফলে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।এখন হরিশ্চন্দ্রপুর জুড়ে একটাই প্রশ্ন ঘুরছে এটি কি শুধুই প্রশাসনিক গাফিলতি, না কি সরকারি প্রকল্পের টাকা লুটের সুসংগঠিত চক্র? তদন্তের দাবিতে সরব বিরোধীরা। আর সাধারণ মানুষের মনে বাড়ছে উদ্বেগ।

ভাইরাল হওয়ার নেশায় এবার গোগ্রাসে খড়-ভুসি খেয়ে ফেললেন যুবক

Cocktail 2 trailer: শাহিদের বউ কে হবেন, সেই নিয়ে চুলোচুলি কৃতি-রশ্মিকার, শেষমেষ কী হবে?

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্নারে চাঞ্চল্য

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন

‘খেলা হবে’, ইঙ্গিতপূর্ণ পোস্ট রাজ্যের মন্ত্রী তাপস রায়ের

সমাজমাধ্যমে কটাক্ষের পরেই ভারতীয় দলে আকিব নবি, বোর্ডের বড় ঘোষণায় জল্পনা

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা ৫ বছর ধরে ঢুকেছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে, শোরগোল হরিশ্চন্দ্রপুরে

তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ, বিক্ষোভে উত্তাল সন্দেশখালি

চলতি বছরে কবে থেকে বর্ষা, জানিয়ে দিল আইএমডি