বিহারে অবৈধ ভাবে মদ পাচার চক্র ধরল হরিশ্চন্দ্রপুর থানা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: ফের সাফল্য মালদহের হরিশ্চন্দ্রপুর থানার। বাংলা থেকে বিহারে অবৈধ ভাবে মদ পাচার করতে গিয়ে পুলিশের জালে দুই যুবক। নাকা চেকিং পয়েন্ট থেকে বিলেতি মদের বোতল সহ দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আনুমানিক দশ হাজার টাকা বাজার মূল্যের বিলেতি মদের বোতল। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের আদালতে পেশ করা হয়। বুধবার হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) অন্তর্গত বাংলা বিহার সীমান্তবর্তী কুমেদপুর বাইপাসের নাকা চেকিং(Naka Checking) পয়েন্টে রুটিন চেকিং চালাচ্ছিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

সেই সময় একটি গাড়িকে দেখতে পেয়ে সন্দেহ হয় তাদের। গাড়িতে উপস্থিত দুই যুবকের কাছ থেকে সদুত্তর না পেয়ে গাড়ির তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় প্রায় ১০০টি বিলেতি মদের বোতল। যার বাজার মূল্য আনুমানিক ১০ হাজার টাকারও বেশি। গ্রেপ্তার করা হয় চন্দন কুমার( ৩০) এবং কালুবিকা ঝা ( ২৮) কে। দুজনেরই বাড়ি বিহারের(Bihar) কাটিহার জেলার কাটিহার শহরে। ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা গেছে ওই মদ বিহারে পাচার করতে নিয়ে যাচ্ছিল তারা বিক্রির জন্য। ধৃত ২ যুবককে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল(Chachal) মহকুমা আদালতে পেশ করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আরো বড় কোন পাচার চক্রের সঙ্গে তাদের যোগ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

উল্লেখ্য ,সামনেই পঞ্চায়েত (Panchayet) ভোট। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলা বিহার সীমান্তের নাকা চেকিং পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। কারণ এই এলাকায় বারবার বিভিন্ন অপরাধ মূলক ঘটনার সঙ্গে বিহার যোগ পাওয়া গেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই পরপর সাফল্য মিলছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের।

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

বক্সঅফিসে সুনামি! মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী ২১৭ কোটি টাকা আয় বিজয়ের ‘জন নয়গান’-এর

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

ব্যাঙ্ক অফ বরোদা’র গ্রাহকদের গোপনীয় তথ্য ফাঁস অনলাইনে! চাঞ্চল্য

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

শুভেন্দুর দরবারে যেতেই ১২ বছরের অন্ধকার ঘুচল পুরুলিয়ার তফশিলি পরিবারে