বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি ,হাড়োয়া: উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া থানার অন্তর্গত বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভয়দা গ্রামে বিজেপির বুথ মিটিংয়ে হামলার ঘটনা ঘটে। পশ্চিম ভয়দা গ্রামে বিজেপির একটি উন্নয়নমূলক বুথ মিটিং চলছিল ঠিক সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে অতর্কিত হামলা চালায় ।লোহার রড , বাঁশ গাছের ডাল, ইট দিয়ে বেধড়ক মারধর করা হয় । ঘটনায় গুরুতর আহত হয় চার জন বিজেপি কর্মী । পরবর্তীতে বিজেপি নেতৃত্ব এসে হাড়োয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়। তারপর পুলিশ ও বিজেপি নেতৃত্বের সহযোগিতায় তাদেরকে দ্রুত উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়।

এই প্রসঙ্গে বিজেপি নেতা তথা হাড়োয়া দুই নম্বর মন্ডলের সভাপতি তথা হাড়োয়ার বিজেপি নেতা অরবিন্দ বিশ্বাস বলেন, আমাদের একটি উন্নয়নমূলক কর্মসূচির জন্য সংখ্যালঘু কর্মীদের নিয়ে বুথ মিটিং চলছিল ঠিক সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি এই ঘটনা দলকে জানাবো ।তার পাশাপাশি হাড়োয়া থানায় লিখিতভাবে অভিযোগ জানাবো।

অবিলম্বে দোষী ব্যক্তিরা গ্রেফতার হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাক। হাসপাতালে চিকিৎসা করতে আসা বিজেপি কর্মীরা জানান যারা এই আক্রমণ করেছে তারা প্রত্যেকে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। পিছন থেকে অতর্কিত তারা হামলা চালায়।এদিকে,২০২৪ সালের অগাস্ট মাসে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় পুলিশের গাড়িতে হামলার অভিযোগে ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ পান্ডেকে শনিবার গভীর রাতে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ। ধৃত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধ U/S 189(2), 191(2), 190, 195(1), 221, 121(1), 132, 115(2), 115(2), 3(5) BNS ধারায় মামলা করে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পাঠানো হয় জগদ্দল থানার পুলিশের তরফ থেকে। তাঁকে আদালতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা চোর চোর স্লোগান তোলে।

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রাণনাশের হুমকি, ‘গভর্নর’-এ অভিনয় করতে ভয় পেয়েছিলেন মনোজ বাজপেয়ী

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

নিষ্পাপ শিশুর ওপর ‘পৈশাচিক’ অত্যাচার, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠবেন…

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী

ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ-তরুণীর দেহ, হাড়হিম ঘটনা গল্ফগ্রিনে