হাড়োয়াতে ভারতীয় জাল নোট সহ গ্রেপ্তার ২ যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: গোপন সূত্রে খবর পেয়ে ১০ হাজার টাকার জাল নোট সহ মাঝরাতে গ্রেফতার দুই। ধৃতরা হলেন সনাতন মণ্ডল বয়স ৩৮ ও সেখ মহিববার বয়স ২৪ ।উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার হাড়োয়া ও রাজারহাট রোডের জোকারবিল এলাকা থেকে গ্রেফতার হয় ওই দুই যুবক। মোট ১০ হাজার টাকা মূল্যের জাল নোট(Fake Notes) উদ্ধার হয় ।সব কটিই ১০০ টাকার নোট ছিল। এদের সঙ্গে জাল নোট কারবারিদের যোগসূত্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ।

ধৃত দুইজনকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে(Bashirhat Court) পেশ করে ৭ দিনের পুলিশ হেফাজত আবেদন জানিয়েছে হাড়োয়া থানার পুলিশ।এর আগে সীমান্তে  চোরা পথে প্রবেশ করে বাংলাদেশীদের কাছ থেকে উদ্ধার হয় জাল নোট। মালদা সীমান্তে প্রায়সই জাল নোট সহ ধরা পড়ে পাচারকারীরা। ৫০০ ও ২০০ টাকার জাল নোট উদ্ধার হয় পাচারকারীদের কাছ থেকে। কিন্তু এবার ১০০ টাকার জাল নোট উদ্ধার হল। এই জাল নোটগুলোর ধৃত ২ যুবক কোথা থেকে পেয়েছেন এবং কি উদ্দেশ্যে তারা নিয়ে যাচ্ছিল তা তদন্তে খতিয়ে দেখছে পুলিশ।

সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে মালদা জেলার গাজোল থানার(Gajol P.S.) পুলিশ দুই যুবককে আটক করে । সূত্রের খবর অনুযায়ী তাদের কাছ থেকে ৫০০ টাকার ৪টি বান্ডিল জাল নোট পাওয়া যায়। তাদেরকে গাজোল থানায় নিয়ে আসে । অভিযুক্তদের গ্রেপ্তার করে শনিবার দুপুরে অভিযুক্ত দুই যুবককে মালদা জেলা আদালতে পাঠায় পুলিশ ।সূত্রের খবর ,তাদের কাছ থেকে মোট ১ লক্ষ ৯৭ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। ওই দুই যুবকের নাম মোজাফফর হোসেন (২৮), নাসিম শেখ (২২) দুইজনের বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায় ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের