ভোটার কার্ড জাল করার অভিযোগ গ্রেফতার মহিলা, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: এবার ভোটার কার্ড জাল করে হাড়োয়াতে এক গৃহবধূ গ্রেফতার হলেন। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার(Haroa P.S.) কুলটি গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামের ঘটনা। প্রশাসন সূত্রে খবর, কুলটি গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামের গৃহবধূ ৩৫ বছরের রেহানা বিবি ভোটার কার্ড জাল করেছেন। অর্থাৎ নকল ভোটার কার্ড(Fake Voter Card) বানিয়েছেন । তারপর হাড়োয়া ব্লক প্রশাসন জানতে পারে ।ব্লক প্রশাসনের পক্ষ থেকে হাড়োয়া থানাতে একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ৩৫ বছরের রেহানা বিবিকে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ ।

ইতিমধ্যে ধৃত ওই গৃহবধূকে বসিরহাট মহকুমা আদালতে (Bashirhat Court)পেশ করা হয়েছে ।পুলিশ সূত্রে খবর, মহামান্য বিচারকের কাছে পুলিশ হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছে। ওই মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন এবং এই ঘটনার গোটা তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাবেন। পাশাপাশি এই ঘটনায় হাড়োয়া ব্লক(Haroa Block) প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত শুরু করা হচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই গৃহবধূ কিভাবে জাল ভোটার কার্ড তৈরি করল এবং এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে জোর কদমে তদন্ত শুরু করেছে পুলিশ।

এর আগে উত্তর চব্বিশ পরগনা জেলায় একাধিক জায়গা থেকে জাল আধার কার্ড ও ভোটার কার্ড তৈরি চক্রের সন্ধান মিলেছে। পুলিশ কর্মী থেকে শুরু করে পাসপোর্ট দফতরের কর্মী সহ একাধিক জন গ্রেফতার হয়েছেন বিভিন্ন এলাকা থেকে। এবার জাল ভোটার কার্ড সহ হাড়োয়া থেকে গ্রেফতার হলেন এক গৃহবধূ। বাংলাদেশী অনুপ্রবেশকারীরা এই দেশে প্রবেশ করে জাল নথি দিয়ে ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরি করছে বলে দীর্ঘদিন ধরে একের পর এক অভিযোগ সামনে আসছে। এবার এই হাড়োয়ার গৃহবধুর সূত্র ধরে পুলিশ এই চক্রের অন্যান্যদের সন্ধান পেতে চাইছে।

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর