পুলিশকর্মীর মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা ও ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও রিলস বানানোর নাম করে কলকাতা পুলিশের এক পুলিশ কর্মীর নাবালিকা মেয়েকে বাড়িতে ডেকে তার গোপন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করত বাবা ও ছেলে। এমন অভিযোগের ভিত্তিতে নাবালক ছেলে ও তার বাবাকে গ্রেফতার করল হাড়োয়া থানার(Haroa P.S.) পুলিশ।হাড়োয়া থানার মোহনপুর(Mohonpur) এলাকার বিখ্যাত ইউটিউবার অরবিন্দু মণ্ডল(Arabindu Mandal) ও তার এক নাবালক ছেলে প্রতিবেশী এক নাবালিকাকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও রিলস বানানোর নাম করে গত কয়েক মাস আগে ডাকে। ভিডিও বানানোর নাম করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ওই নাবালিকাকে নিয়ে যায় বিখ্যাত ইউটিউবার(You Tuber) অরবিন্দু মণ্ডল ও তার নাবালক ছেলে।

সেখানে বিভিন্ন ভিডিও বানানোর পাশাপাশি ওই নাবালিকার কিছু গোপন ছবি ও ভিডিও তোলে অরবিন্দু। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার নাম করে মাঝেমধ্যেই ওই নাবালিকাকে ধর্ষণ করতো অরবিন্দু ও তার নাবালক ছেলে। ওই নাবালিকা গত শুক্রবার সমস্ত ঘটনার কথা, তার পরিবারের লোকেদের জানায়। তার পরিবারে লোকেরা হাড়োয়া থানায় বাবা ও ছেলের বিরুদ্ধে অভিযোগ জানায়।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে হাড়োয়া থানার পুলিশ রবিবার সকালে ওই এলাকা থেকে বিখ্যাত ইউটিউবার অরবিন্দু মণ্ডল ও তার নাবালক ছেলেকে গ্রেফতার করে। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে অরবিন্দু মণ্ডলকে রবিবার দুপুরে পেশ করা হয়েছে বসিরহাট মহকুমা আদালতে(Bashirhat Court)। তদন্তের সাথে বাবা ও ছেলেকে হাড়োয়া থানার পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। ওই নাবালিকার গোপন জবানবন্দি আদালতের রেকর্ড করানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়