হাঁসখালি ও বাগদা থেকে দফায় দফায় ৪ বাংলাদেশি মহিলা অনুপ্রবেশকারী গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি হাঁসখালি ও বাগদা: উত্তর ২৪ পরগনা জেলার বাগদা সীমান্তে ধরা পড়ে ৩ বাংলাদেশি মহিলা। এর পাশাপাশি নদিয়া জেলার হাঁসখালিতেও(Hashkhali) গ্রেফতার হন এক বাংলাদেশি মহিলা। দুদিন আগে ভারতীয় এক দালালের সহযোগিতায় সে ভারত ভূখণ্ডে বিনা ভিসাতে প্রবেশ করেছিলেন। অভিযুক্ত দালাল প্রকাশ টিকাদারকেও গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে উত্তর চব্বিশ পরগনা জেলাতেওঅবৈধভাবে সীমান্ত পারের চেষ্টা করায় তিনজন মহিলাকে ধরা হয় বলে জানা গিয়েছে বিএসএফ সূত্রে। বাগদা সীমান্তে পৃথক দুটি ঘটনায় এই তিন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করা হয়। অবৈধভাবে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পারাপারের চেষ্টার অভিযোগে তাঁদের আটক করে সীমান্তরক্ষী বাহিনী (BSF)। পরে বাগদা থানায় পৃথক দুটি মামলা রুজু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাগদা থানার(Bagda P.S.) সীমান্ত এলাকায় রনঘাট বিএসএফের ৫৯ ব্যাটালিয়ন এদিন টহল দেওয়ার সময় আন্তর্জাতিক সীমান্তের পিলার নম্বর ৫২/১৯আর সংলগ্ন এলাকা থেকে বছর ৩৮ এর এক মহিলা, যার নাম সবিতাকে আটক করেন। তাঁর বাড়ি বাংলাদেশের নড়াইলের লোহাগড়া থানার অন্তর্গত আরেন্দা এলাকায়। জিজ্ঞাসাবাদের সময় তিনি বৈধ পাসপোর্ট, ভিসা বা অন্য কোনও নথি দেখাতে পারেননি বলেও জানা যায়। অপরদিকে, ওই এলাকা থেকে কিছুটা দূরে সীমান্তের পিলার নম্বর ৫২/২৩আর এলাকার কাছে রিনা আখতার (৪০) ও মনিশা আখতার (২২) নামে দুই মহিলাকে আটক করে বিএসএফ।

তাঁদের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার(Narayanganj District) সিদ্ধিরগঞ্জ থানার বাদশা মিয়ার উত্তরপাড়া এবং শরীয়তপুর জেলার পালং থানার লতাবাগ এলাকায় বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকেও সীমান্ত পারাপারের কোন বৈধ নথি পাওয়া যায়নি বলেই অভিযোগ। এই দুই ঘটনায় মোট তিনজনকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বাগদা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় বিএসএফের তরফে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পেশ করা হয়। ঘটনাকে ঘিরে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেই জানানো হয়েছে বিএসএফের তরফে।

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ