সীমান্তবর্তী এলাকায় ওষুধের দোকান থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, ধৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি,হাসনাবাদ:সীমান্তবর্তী এলাকায় ২০৫ কিলো গাঁজাসহ গ্রেফতার তিন পাচারকারী ।গোপন সূত্রে খবর পেয়ে হাসনাবাদ থানার(Hasnabad P.S.) পুলিশ হাসনাবাদের মোহনপুর এলাকা থেকে সন্দেহভাজন একটি গাড়িকে আটক করে। রবিবার রাতে ওই গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে প্রায় ২৭ কিলো গাঁজা উদ্ধার করে হাসনাবাদ থানার পুলিশ। সঙ্গে সঙ্গে ওই গাড়িটিকে আটক করে ও গাঁজাসহ ওই গাড়িতে থাকা তিন জনকে আটক করে হাসনাবাদ থানায় নিয়ে আসে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ রাতেই দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকার একটি ঔষধের দোকান থেকে আরো প্রায় ১৭৮ কিলো গাঁজা উদ্ধার করে।

বাবলু মোল্লা, যার বাড়ি ন্যাজাট থানার(Nazat P.S.) অন্তর্গত মঠবাড়ি এলাকায়, সুব্রত মন্ডল যার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জিবনতলা থানা এলাকায়, স্যাম কয়াল যার বাড়ি ন্যাজাট থানার বয়ারমারী এলাকায়। এই তিন জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে তারা এই বিপুল পরিমাণে গাঁজা ধীরে ধীরে হাসনাবাদের সীমান্তবর্তী এলাকায় মজুদ করছিল। এই গাঁজা বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল তাদের। সঙ্গে সঙ্গে এই তিন পাচারকারীকে গ্রেফতার করে হাসনাবাদ থানার পুলিশ।

তাদের কাছে থাকা এই বিপুল পরিমাণে গাঁজা সহ ধৃত এই তিন পাচারকারীকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সোমবার বারাসত মহকুমা আদালতে(Barasat Court) পাঠায় হাসনাবাদ থানার পুলিশ। পুলিশের অনুমান এই পাচার চক্রের সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করে আরো অনেক গাঁজা উদ্ধার হতে পারে বলেও অনুমান করছে হাসনাবাদ থানার পুলিশ।

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের