বাড়ির লোকের অনুপস্থিতিতে ভয়াবহ চুরি হাসনাবাদের গ্রামে , তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, হাসনাবাদ:বাড়ির লোকের অনুপস্থিতিতে ও বৃদ্ধের উপস্থিতিতে বাড়িতে ভয়াবহ চুরি। নগদ টাকা ও সোনার গয়না সহ ৫ লক্ষ টাকার জিনিস নিয়ে পালালো দুষ্কৃতীরা। বসিরহাটের হাসনাবাদ থানার(Hasnabad P.S.) বরুনহাট-রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের খড়ুর গ্রামের বাসিন্দা শংকর দাস বাড়িতে ৭৭ বছরের বৃদ্ধ বাবা পঞ্চানন দাসকে রেখে এক রাতের জন্য বাইরে গিয়েছিলেন। পরদিন সকালে শংকর দাস ও তার পরিবার এসে দেখে সেই বাড়ির গ্রিল ভাঙা ও মূল দরজার তালা ভাঙা।

এমনকি ঘরের মধ্যে আলমারি ও বাক্স ভেঙে জিনিসপত্র ঘরের ছড়ানো অবস্থায় রয়েছে। তখন তারা দেখেন যে প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা নগদ সহ বেশ কয়েকটি সোনার গয়না সহ মোট চার লক্ষ টাকার সামগ্রী ওই আলমারি ও বাক্স থেকে গায়েব। বয়সের ভারে কানে কম শোনায় বৃদ্ধ নাকি কিছু টেরই পাননি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাসনাবাদ থানায়। হাসনাবাদ থানার পুলিশ গিয়ে পরিবারের লোকজনের পাশাপাশি প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করে। যদিও কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এই বিষয়ে এখনো পর্যন্ত হাসনাবাদ থানায় লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি‌।

এদিকে,এবার অশোকনগরে(Asoknagar) দুর্গাপূজার অনুদান প্রত্যাখ্যান পূজা কমিটির।অভয়া কাণ্ডের প্রতিবাদ জানিয়ে দুর্গাপূজার সরকারি অনুদান প্রত্যাখ্যান করলেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের একটি পুজো কমিটি। বিগত বছরগুলিতে তারা পুজোর সরকারি অনুদান গ্রহণ করলেও এ বছর আরজি করের ঘটনার বিচার চেয়ে সরকারি এই অনুদানকে প্রত্যাখ্যান করেছেন অশোকনগরের দোগাছিয়া এলাকার বাবা পঞ্চানন দুর্গোৎসব কমিটির তরফে সরকারি অনুদান না নেওয়ার যে সিদ্ধান্ত তাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মহিলারাও। এলাকায় তারা অভয়া কান্ড নিয়ে প্রতিবাদ মিছিলে আগে একাধিকবার সামিল হয়েছেন আর এবার পুজোর অনুদান না নেওয়ার সিদ্ধান্ত তারা অনড় রইলেন শুক্রবার অশোকনগর থানাতে লিখিতভাবে সে কথা জানিয়ে এসেছেন পুজো কমিটির কর্তারা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের