হাসনাবাদে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার পাড়াতুত দাদু

Share:

নিজস্ব প্রতিনিধি,হাসনাবাদ ও চাঁচল: চতুর্থ শ্রেনীর এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রতিবেশী কার্তিক মণ্ডল নামে বছর পঞ্চান্নর  এক ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য হাসনাবাদ থানার(Hasnabad P.S.) ধরমবেড়িয়া গ্রামে।উত্তর ২৪ পরগণার হাসনাবাদ থানার ধরমবেড়িয়াতে বাড়ি। দাদু সম্পর্কে প্রতিবেশী বছর পঞ্চান্ন বয়স কার্তিক মণ্ডলের বাড়ির কলে জল আনতে যায় নাবালিকা চতুর্থ শ্রেনীর এক ছাত্রী। অভিযোগ সেই সময় কার্তিক মণ্ডল তার হাত ধরে টানে। গায়ের বিভিন্ন আপত্তিকর জায়গায় হাত দেয়। নাবালিকার পরিবার কার্তিক মণ্ডলের নামে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

পকসো (POCSO)আইনে মামলা রুজু করে পুলিশ কর্তিক মণ্ডলকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই নাবালিকা ছাত্রীর গোপন জবানবন্দী গ্রহণ করেছে আদালত। অন্যদিকে,জমি নিয়ে বিবাদের জেরে কুপিয়ে খুন এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে চাঁচল থানার অন্তর্গত খেমপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কাঁঠালপাড়া গ্রামে। মৃতের নাম সাদ্দাম হোসেন। আহত আরো দুজন। জানা গেছে ,প্রতিদিনের মতন সাদ্দাম এই দিন গ্রাম থেকে কিছুটা দূরত্বের মুরিয়ালিপারা এলাকায় নিজের জমিতে চাষ করতে গেছিল।

এই জমিটি দখল করার চেষ্টা করেছিল কিছু ব্যক্তি। সাদ্দাম প্রতিবাদ করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।সাদ্দামকে বাঁচাতে এসে আক্রান্ত হন মকবুল হোসেন ও উসমান আলী। এরপর আহত তিনজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Hospital) আনা হয় চিকিৎসার জন্য। চিকিৎসা চলাকালীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় সাদ্দাম হোসেনের। বাকি দুইজনকে মালদার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আশংকাজনক অবস্থায় দুজন চিকিৎসাধীন বলে জানা যায়। ঘটনার তদন্ত নেমেছে চাঁচল থানার(Chachal P.S.) পুলিশ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের