হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি,হাসনাবাদ :সরকারি প্রতীক্ষালয় এবং সরকারি শৌচালয় এর সাথে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস। ক্ষোভ এলাকার মানুষের। পার্টি অফিস ভেঙে দেওয়ার দাবি এলাকার বাসিন্দাদের।বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের হাসনাবাদ থানা(Hasnabad P.S.) এলাকার ভেবিয়া বাসস্ট্যান্ডের ঘটনা ।ভেবিয়া বাসস্ট্যান্ডে একটি যাত্রী প্রতীক্ষালয় এবং একই সাথে সরকারি শৌচাগার রয়েছে। পিছনে রয়েছে দেবত্ব সম্পত্তি । যাত্রীদের প্রতীক্ষালয় এবং শৌচালয় সহ দেবত্ব সম্পত্তি দখল করে তার উপরে তৈরি হয়েছে তৃণমূলের পার্টি অফিস ।

যাদের দেবত্ব সম্পত্তি দান করা তারা বহুবার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন আধিকারিককে জানিয়েছেন।কিন্তু তাতে কোন কাজ হয়নি।সরকার পাল্টেছে তাই নতুন সরকারের কাছে তাদের দাবি দেবত্ব সম্পত্তি ফিরিয়ে দেওয়া হোক এবং অবৈধ নির্মাণ তৃণমূলের পার্টি অফিস(TMC Party Office) ভেঙে দেওয়া হোক ।যদিও ভেবিয়া পঞ্চায়েতের প্রধান অলিউল মোল্লা বলেন,আমরা ওই সরকারি বাসস্ট্যান্ডের উপরে একটি জিম তৈরি করব বলে প্রপোজাল দিয়েছি । কিন্তু ওখানে আমাদের মাঝে মাঝে দলীয় মিটিং হতো । কিন্তু এখন আর করি না । তবে এলাকার মানুষ চাইছে দেবত্ব সম্পত্তি যেভাবে দখল হয়ে রাজনৈতিক দলের দলীয় অফিসে পরিণত হয়েছে তা অবিলম্বে প্রশাসন মুক্ত করুক।সাধারণ মানুষের দাবি যে, জায়গাটাকে নিয়ে সমস্যা রয়েছে সেখানে কিছুটা জমি সরকারের অধীনে এবং বাকিটা দেবত্ব সম্পত্তি।

স্থানীয় মানুষজন এই সমস্যার সমাধান করতে গিয়েছিল কিন্তু কোন সমাধান হয়নি। এই বিষয়টি নিয়ে এখন আদালতে মামলা চলছে। রাজ্যে পালাবদল হয়েছে সরকার পরিবর্তনের নতুন সরকার এবং তার প্রশাসন এই ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিয়ে কেমন টাই চাইছেন ওই দেবত্ব সম্পত্তির মালিকানার দায়িত্বে থাকা ব্যক্তিরা। এদিকে, যে এলাকায় এই জমি নিয়ে সমস্যা সেই এলাকার পঞ্চায়েত প্রধান(Panchayet Pradhan) অলিউল মোল্লা দাবি করছেন, যেটি তৃণমূলে পার্টি অফিস বলা হচ্ছে সেখানে তারা মাঝেমধ্যে বসে বৈঠক করেছেন। কিন্তু এখন তারা আর ব্যবহার করেন না। ওই ঘরটিকে জিম হিসেবে দেখানো হয়েছে ।তার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। খুব শীঘ্রই সেখানে একটি জিমখানা তৈরি হবে।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার