এবার মল্লিকপুর স্টেশনে হকার উচ্ছেদ, বুলডোজারের সামনে বসে বিক্ষোভ মহিলাদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গে পালাবদলের পরে হাওড়া-শিয়ালদহ স্টেশনে হকার উচ্ছেদ হয়েছে। হাওড়া স্টেশনের বাইরে বেআইনি হকার উচ্ছেদে নামানো হয়েছিল বুলডোজার। এরপর দমদম, যাদবপুর সহ একাধিক জায়গায়।এবার সেই ছবি দেখা গেল বারুইপুরের মল্লিকপুর স্টেশনে। সোমবার মধ্যরাতে স্টেশনের প্লাটফর্মে অবৈধ হকারদের দোকান ভেঙে, সরিয়ে দেওয়া হল।

সূত্রের খবর, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্টেশন এলাকা দখলমুক্ত করতে অভিযানে নামে রেল কর্তৃপক্ষ। অভিযানে ব্যবহার করা হয় বুলডোজার। মোতায়েন করা হয় আরপিএফ, কেন্দ্রীয় বাহিনী এবং বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযানের সময় স্টেশনের প্ল্যাটফর্মে থাকা একাধিক অবৈধ দোকান সরিয়ে দেওয়া হয় এবং স্টেশনের বাইরের রাস্তার ধারে গড়ে ওঠা কাঠামোও ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। দোকান ভাঙার প্রতিবাদে কয়েকজন মহিলা বুলডোজারের সামনে বসে পড়েন এবং উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তোলেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ব্যবসার উপর নির্ভর করেই বহু পরিবারের জীবিকা নির্বাহ হয়।

আরও পড়ুনঃ গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

প্রশাসনের দাবি, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্টেশন চত্বরকে দখলমুক্ত রাখতেই এই অভিযান চালানো হয়েছে। যদিও পুনর্বাসনের দাবি তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত হকারদের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল বিপুল পুলিশ বাহিনী।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়