গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন অভিযোগে একাধিক রাজনৈতিক নেতার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এবার সেই তালিকায় নাম জড়াল তৃণমূলের শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি মইদুল ইসলামের। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।

পুলিশ সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই মইদুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। ২০২২ সালে কালীনগর পঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত ভট্টাচার্যের আত্মঘাতী হন। তদন্তে উঠে আসে একটি সুইসাইড নোটও, যেখানে তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামের নাম উল্লেখ ছিল বলে পুলিশ সূত্রে দাবি। ওই নোটে দেবব্রত ভট্টাচার্য কীভাবে দীর্ঘদিন মানসিক চাপে ছিলেন এবং সেই চাপ সৃষ্টিতে মইদুল ইসলামের ভূমিকার অভিযোগ রয়েছে বলেও জানা যায়। সাম্প্রতিক সময়ে সেই অভিযোগগুলির তদন্তে গতি আসে। সূত্রের খবর, পরিস্থিতির আঁচ পেয়ে সোমবার ভোরে বাইক নিয়ে এলাকা ছাড়ার চেষ্টা করছিলেন তিনি। হটুগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। ডায়মন্ড হারবারের গুরুদাস নগরের বাসিন্দা মইদুল ইসলাম রাজনৈতিক জীবনের শুরুতে সিপিএম সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

পরবর্তীতে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তিনি শাসক শিবিরে যোগ দেন। পরে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে রাজনৈতিক মহলে তার পরিচিতি বাড়ে বলে জানা যায়। সেই সূত্রেই তিনি তৃণমূলের শিক্ষা সংগঠনের রাজ্য সভাপতির দায়িত্ব পান বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। এর আগেও তার বাড়িতে পুলিশি তল্লাশি চালানো হয়েছিল। সেই সময় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মইদুল ইসলাম।  তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তার বিরুদ্ধে পুরনো অভিযোগের ফাইল ফের খোলা হয়েছে বলে সূত্রের খবর। যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে মইদুল ইসলামকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।  

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়