চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই সিটের প্রধানকে বদল করল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই সিটের (CBI SIT) প্রধান সরলেন। দায়িত্ব পেলেন এক বাঙালি আধিকারিক।

এতদিন এই তদন্তে সিবিআই সিটের মাথায় ছিলেন ধরমবীর সিংহ। এবার সেই জায়গায় এলেন কল্যাণ ভট্টাচার্য। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা চলাকালীন ধরমবীর নিজেই সিটের সব দায়িত্ব থেকে সরতে চেয়েছিলেন। জানিয়েছিলেন, সিবিআইয়ের চাকরি ছাড়তে চান বলেও। তখন বিচারপতির নির্দেশ ছিল, কোনও বাঙালি আধিকারিককে সিট প্রধান করার।

বিচারপতি অমৃতা সিংহের এজলাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির ২টি মামলা চলছে এখন। ধরমবীর তাঁর কাছেও আবেদন করেছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেছিলেন, আবেদনকারী স্বেচ্ছায় অবসর নিতে চান। এরপরেই আদালত সিট প্রধান হিসেবে সরিয়ে দেয় ধরমবীরকে।

Published by:

Share Link:

More Releted News:

‘মাছটা খেয়ে দেখবেন নাকি?’, মোদিকে তোপ মমতার

‘বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল পথে পরিচালিত করে বিজেপি’, তোপ অভিষেকের

২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে ব্যবসায়ী জয় কামদারকে রাখার নির্দেশ আদালতের

অভিষেকের রানিবাঁধের সভার আগেই ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ রাজ্য কমিটির সদস্য

গলায় ঝাল মুড়ির ডালা ঝুলিয়ে লোকাল ট্রেনে ভোট প্রচারে মদন মিত্র

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ