পুজোয় বাড়তি নজর জাতীয় সড়ক নিরাপত্তায়, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ হাইকোর্টের

দুর্ঘটনা এড়াতে পুলিশকে অতি সতর্ক থাকার এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর (DURGA PUJA) সময় জাতীয় সড়ক নিরাপত্তার দিকে জোর দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (HC)। আদালতের নির্দেশ, রানাঘাট থেকে কৃষ্ণনগর- এই ১৯ কিলোমিটার রাস্তা এবং বারাসাতে বাড়তি নজর দেওয়ার। দুর্ঘটনা এড়াতে পুলিশকে অতি সতর্ক থাকার এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

জাতীয় সড়ক সম্প্রসারণে কেন্দ্র এবং রাজ্যের উদাসীনতা নিয়ে আদালতে দায়ের হয়েছিল একটি মামলা। সেই মামলার শুনানিতেই এমন নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। মামলাকারীর অভিযোগ, খারাপ রাস্তার কারণে বারাসত থেকে বারোভিসার মধ্যে গত কয়েক মাসে মৃত্যু হয়েছে ১১৭ জনের। দুর্ঘটনা হয়েছে প্রায় ২৫৬টি। প্রসঙ্গত, গত ৪ এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, দ্রুত শেষ করতে হবে বারাসত থেকে কৃষ্ণনগর পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ। উল্লেখ্য মামলাকারীদের অভিযোগ, নদিয়ার রানাঘাট থেকে উত্তর ২৪ পরগনার আমডাঙা পর্যন্ত হাইরোডের বিভিন্ন জায়গা বেহাল। রাস্তা মেরামত প্রসঙ্গে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, এনটিপিসি ছাই দেবে বললেও গত ৪ মাসে তা ঠিকঠাক ভাবে দিতে পারেনি। এই কারণেই ধীরগতিতে এগোচ্ছে কাজ।

মামলাকারীদের আরও অভিযোগ, রানাঘাট, কৃষ্ণনগর, আমডাঙার প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। অভিযোগ, রাস্তার কাজ বন্ধ হয়ে থাকছে। হচ্ছে কন্ট্রাক্টরদের ওপর হামলা। পুলিশকে সতর্ক থাকার নির্দেশ আগেই দিয়েছিল আদালত। রাজ্য এই প্রসঙ্গে জানিয়েছে, যথেষ্ট পুলিশি  নিরাপত্তা দেওয়া হয়েছে। এখন কোনও অভিযোগ নেই। আদালতের ডিভিশন বেঞ্চের নির্দেশ, রানাঘাট এবং বারাসতে পুজোর সময় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার এবং সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশকে অতি সতর্ক থাকার। বলা হয়েছে, উপযুক্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, সড়ক সম্প্রসারণের কাজের রিপোর্ট আগামী ১২ ডিসেম্বরের মধ্যে আদালতে জমা দেবে কেন্দ্র ও রাজ্য।

সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত একাধিক স্কুল পড়ুয়া

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে