‘আমায় বিয়ে করতে হবে’, তরুণ প্রেমিকের বাড়িতে ধর্নায় ৪২’র বধূ

মজার কথা লোকলজ্জা ভুলে মায়ের এই ধর্নায় বিন্দুমাত্র সায় নেই তাঁর ছেলে ও মেয়ের। তাঁরা কেউই ওই মহিলার পাশে এসে দাঁড়াননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেম বয়স মানে না। সেকথা সবাই জানে। এখানেও মানেনি। একজন ৪২। অপরজন সবে ১৮। প্রথমজন এক ছেলে ও মেয়ের মা, দ্বিতীয় জন সদ্য বিবাহিত। এবার সেই এক ছেলেমেয়ের মা ধর্নায় বসেছে সদ্য বিবাহিত তরুণের বাড়ির সামনে। তাঁর দাবি, ‘আমায় বিয়ে করতে হবে’(Demand of Marriage)। মানে ওই তরুণকে বিয়ে করতে হবে এই মহিলাকে। আর তার জেরেই ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনাস্থল মুর্শিদাবাদ জেলার(Murshidabad District) ডোমকল(Domkal)। মহিলার(Divorced Woman) অভিযোগ, ওই ১৮ বছরের তরুণ(Young Lover) তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও সম্প্রতি অন্য এক জনকে বিয়ে করেছেন। তাই নিজের ‘অধিকার’ বুঝে নিতে তিনি ওই তরুণের বাড়ির সামনে ধর্নায় বসেছেন। যদিও ওই বধূর সঙ্গে প্রেমের দাবি উড়িয়ে দিয়েছেন তরুণ। তাঁর দাবি, ফেসবুকে বন্ধুত্ব ছাড়া ওই মহিলার সঙ্গে আর কোনও সম্পর্ক তাঁর ছিল না। মহিলার ধর্না তুলতে ওই তরুণের পরিবারের লোকজন তাঁকে বেধড়ক মারধর করেন বলেও অভিযোগ করেছেন ওই মহিলা।  

মহিলার দাবি অনুযায়ী, তাঁর মেয়ের ফেসবুক বন্ধু ওই যুবক। মেয়ের মাধ্যমেই আলাপ দুইজনের। সেই আলাপ পরে আরও ঘন হয়ে প্রেমের পথে পা বাড়িয়েছে। তারপর যথারীতি বিছানায় ভূমিকম্প, সুনামি, ঘূর্ণিঝড়। এবার সেই তরুণ অন্য এক মেয়েকে বিয়ে করতেই সবকিছু লন্ডভন্ড। শেষে স্ত্রীর মর্যাদা পেতে তরুণ প্রেমিকের বাড়ির সামনেই ধর্না। মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকার জোড়গাছার বাসিন্দা ওই বিবাহবিচ্ছিন্না মহিলার সঙ্গে বাবলাবনার বাসিন্দা ওই তরুণের যাবতীয় আলাপ ফেসবুকেই। মেয়ের ফেসবুকে মেসেজ আসত ওই তরুণের ম্যাসেজ। মেয়ের অনুপস্থিতিতে সেই সব ম্যাসেজ দেখতেন ওই মহিলা। এ ভাবেই মেয়ের পাশাপাশি মায়ের সঙ্গেও বন্ধুত্ব গড়ে ওঠে তরুণের। এদিকে ওই মহিলার মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু মায়ের সঙ্গে মেয়ের বন্ধুর প্রেমের রসায়নের ফুল ফুটতে কোনও অসুবিধাই হয়নি। মহিলার দাবি, সম্প্রতি তাঁদের সম্পর্কের কথা জানতে পেরে যান তরুণের পরিবারের সদস্যরা। তড়িঘড়ি ছেলের বিয়ে দিয়ে দেন তাঁরা। আর তাতেই তিনি পড়েছেন অথৈ জলে।

ধর্নায় বসা ওই মহিলার দাবি, ওই তরুণ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি রাখেননি। শনিবার থেকে তরুণের বাড়ির সামনে ধর্নাতেও বসেছেন ওই বধূ। তাঁকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে হবে বলে দাবিও জানিয়েছেন তিনি। সেই দাবি যে মানা হবে না সেটা সাফ জানিয়ে দিয়েছে ওই তরুণের পরিবার। তরুণের মায়ের দাবি, ‘ওই মহিলা আমার ছেলেকে ফাঁসাতে চেয়েছিল। সম্পর্ক ছিল, এ কথা জানতে পেরেই তড়িঘড়ির ছেলের বিয়ে দিয়েছি। আমার ছেলে ওর মেয়ের বয়সি। কী করে ও আমার ছেলের সঙ্গে শারীরিক সম্পর্কের দাবি করে?’ তরুণও অবশ্য স্বীকার করেছেন ওই মহিলার সঙ্গে তাঁর সম্পর্কের কথা। জানিয়েছেন, ‘ওই বধূর সঙ্গে বন্ধুত্ব ছিল। তার বেশি কিছু নয়! বিয়ের প্রশ্নই উঠে না।’ মজার কথা লোকলজ্জা ভুলে মায়ের এই ধর্নায় বিন্দুমাত্র সায় নেই তাঁর ছেলে ও মেয়ের। তাঁরা কেউই ওই মহিলার পাশে এসে দাঁড়াননি। দুইজনে বরঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, ‘মায়ের জন্য লজ্জায় এলাকায় মুখ দেখাতে পারছি না। মা যা খুশি করুক। আমাদের কিছু করার নেই।’

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা