সহ শিক্ষকের মারে আঙুল ভাঙল প্রধান শিক্ষকের, হুলুস্থুলকাণ্ড রানিগঞ্জের স্কুলে

Share:

নিজস্ব প্রতিনিধি : স্কুলের এক শিক্ষকের মারে আঙুল ভাঙল প্রধান শিক্ষকের। অনভিপ্রেত এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ হাই স্কুলে। অভিযুক্ত ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, ক্লাস নেওয়াকে কেন্দ্র করে সহ শিক্ষকের সঙ্গে ঝগড়া লাগে প্রধান শিক্ষকের। শুধু তর্কাতর্কিতেই থেমে থাকেনি, দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। শিক্ষক ও প্রধান শিক্ষকের মধ্যে মারামারি দেখে স্কুলের পড়ুয়ারাই পুলিশে খবর দেন। পুলিশ এসে সহ শিক্ষককে থানায় নিয়ে যায়। জানা গিয়েছে, অভিযুক্ত ওই শিক্ষকের নাম বিজয় দাস ও প্রধান শিক্ষকের নাম প্রতীম চট্টোপাধ্যায়। প্রতীমকে আহত অবস্থায় রানিগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আঙুল ভেঙে গিয়েছে প্রতীমবাবুর।

ইতিমধ্যে পুলিশের কাছে সহ শিক্ষক বিজয়বাবুর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন প্রধান শিক্ষক। অন্যদিকে প্রতীমবাবুর বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করেছেন বিজয়বাবু। তাঁর অভিযোগ, প্রধান শিক্ষক অন্যায়, নির্যাতন ও অত্যাচার চালিয়েছেন। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন।

কিন্তু কী কারণে এই অশান্তি। এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের এক প্রধান শিক্ষক জানিয়েছেন, শিক্ষক বিজয় দাসের স্ত্রী পাপিয়া এই স্কুলেই পড়ান। পাপিয়া ক্লাসে না যাওয়া কড়া কথা শোনান প্রধান শিক্ষক। সেইসময় সেখানে হাজির ছিলেন বিজয় দাসও। তখনই বিজয়বাবুর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় প্রধান শিক্ষকের। এরপরই তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। প্রধানশিক্ষকের নামে নালিশ করেছেন পাপিয়াও। তিনি জানান, ‘প্রধান শিক্ষক সব শিক্ষকদের সঙ্গেই খারাপ ব্যবহার করেন। কখন কাকে ক্লাস দেন, কাউকে কিছু জানান না। সেজন্যই পঠন পাঠন ঠিকমতো হচ্ছে না।‘ প্রসঙ্গত, ২০১৯ সালে রানিগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছিলেন প্রতীমবাবু। এরপর থেকেই সহ শিক্ষকদের সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। তবে প্রধান শিক্ষককে মারের ঘটনায় নিন্দায় সরব হয়েছে স্কুলের অভিভাবকরা।  

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর

বর্ষার কাউন্টডাউন শুরু, নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে মৌসুমি বায়ু

শ্রেয়স নন, ভারতের টি টোয়েন্টির অধিনায়ক হিসেবে কাকে পছন্দ রবি শাস্ত্রীর

রাজাবাজারে রাস্তা আটকে ‘জুম্মার’ নামাজ পড়তে দিল না কলকাতা পুলিশ

পেট্রোল-ডিজেলের বদলে হাইড্রোজেনে চলবে বাস, দিল্লিতে শুরু প্রথম পরিষেবা

অশনিসঙ্কেত! শেয়ারবাজারে ধস, ৯৬ টাকা পেরিয়ে গেল ডলারের দাম

গায়কের উপর দু’ঘন্টা ধরে ‘টাকার বৃষ্টি’, কোথায় ঘটল এমন ঘটনা?

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনসেলোত্তি

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রেসিডেন্সি জেলে কয়েদিদের কাছে ‘স্মার্টফোন’, জেল সুপারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪