কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে ১৫ দিন ধরে ষাঠোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধাদের Health Checkup

১৬ থেকে ৩১ অগস্ট পর্যন্ত ষাঠোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধাদের বিনামূল্যের Health Checkup শিবিরের আয়োজন করা হবে রাজ্যের সব আয়ুষ সুস্বাস্থ্য কেন্দ্রে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুয়ারে কড়া নাড়ছে অগস্ট মাস। আর অগস্ট মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে দেশের স্বাধীনতা দিবসের(Independence Day) কথা। আগামী ১৫ অগস্ট(15th August) দেশের ৭৭তম স্বাধীনতা দিবস। আর তাই ঠিক তার পরের দিন থেকেই বাংলাজুড়ে সব গ্রামীণ এলাকা এবং ছোট-মাঝারি শহরগুলিতে সেখানকার ষাঠোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য এক মানবিক পদক্ষেপ করতে চলেছে দেশের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার এবং রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১৬ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত ষাঠোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধাদের বিনামূল্যের Health Checkup শিবিরের আয়োজন করা হবে রাজ্যের সব গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং ছোট বা মাঝারি শহরে। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।  

আরও পড়ুন বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে রাজ্য বিধানসভায় সরব মমতা

রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের(Bengal) গ্রামাঞ্চল এবং বহু পুর এলাকায় যে সব আয়ুষ সুস্বাস্থ্য কেন্দ্র বা Health and Wellness Center-গুলি চালু রয়েছে সেখানে ১৬ অগস্ট থেকে ষাঠোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধাদের Health Checkup শিবির চালু করা হবে। সেখানে সুগার-প্রেশার থেকে হাঁটু-কোমরের ব্যথা, চোখ ও শ্রবণক্ষমতার পরীক্ষার মতো নিত্যদিনের ভোগান্তির একাধিক শারীরিক সমস্যা খতিয়ে দেখা হবে। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের নাম দেওয়া হয়েছে Geriatric Health Camp। ১৬ অগস্ট থেকে ৩১ অগস্ট—এক পক্ষকাল ধরে চলবে শিবিরগুলি। বাংলার ৫৪০টি আয়ুষ সুস্বাস্থ্যকেন্দ্রেই চালু থাকবে এই শিবির। সেইসব শিবিরে থাকবেন ওইসব স্বাস্থ্য কেন্দ্রের হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার, যোগ প্রশিক্ষক, আশাকর্মী, এএনএম ও অন্যান্য কর্মীরা। এজন্য চেক আপের অন্তত দু’সপ্তাহ আগে থেকে মানুষকে জানাতে বলা হয়েছে।   

আরও পড়ুন ‘জল সমস্যার সমাধান আমরাই বলে দিচ্ছি’, ডুয়ার্সের বন্যা ঠেকাতে পথ বাতলে দিলেন মমতা

রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মূল প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের। বিজেপির নির্বাচনী ইস্তাহারে বয়স্কদের চিকিৎসার আরও উন্নতি করার প্রতিশ্রুতি দিয়েছিল। তারই অঙ্গ হিসেবে দেশজুড়ে বয়স্কদের জন্য ১০ হাজার Health Camp করার লক্ষ্য নেওয়া হয়। কী কী হবে শিবিরগুলিতে? সুগার, প্রেশার, হিমোগ্লোবিন মাপা তো হবেই, পাশাপাশি সিওপিডি, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাইপ্রেশারের রোগীদের প্রয়োজনীয় পরামর্শ দেবেন চিকিৎসকরা। সুস্থ এবং নীরোগ থাকতে আয়ুর্বেদের দিনচর্য, ঋতুচর্য, সদ্বৃত্ত প্রভৃতি নিয়ম মেনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। অবস্থা বুঝে আয়ুর্বেদ বা মডার্ন মেডিসিনের বড় হাসপাতালে রোগীদের পাঠানো হবে।

৮০ তম স্বাধীনতা দিবসে মোদির মাথায় লাল পাগড়ি, প্রতি বছর কেন বদলায় প্রধানমন্ত্রীর সাজ?

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

রেড রোডে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?