‘স্বাস্থ্যই সম্পদ’, শহরের রাস্তায় ছুটে বার্তা মেয়র ফিরহাদ হাকিমের

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতায় শীতের সকালে ম্যারাথন। খিদিরপুরের সেন্ট থমাস স্কুল থেকে শুরু হওয়া ম্যারাথনে অংশ নিয়েছিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। মেয়েকে সঙ্গে নিয়ে রাস্তায় ছুটতে দেখা গিয়েছে তাঁকে। এই ম্যারাথনে অংশ নিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার-সহ বহু বিশিষ্টজনও। তিন বিভাগে মোট ৩৫০০ প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই ম্যারাথনে।

জানা গিয়েছে, ম্যারাথনে নিজে যেমন দৌড়েছেন মেয়র, তেমন তরুণ-তরুণীদের এই ম্যারাথনে অংশ নেওয়ার কথাও তিনি বলেছেন। স্বাস্থ্য পরিচর্যা মানুষের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এখন মানুষ ফিটনেসের দিকে নজর দিচ্ছেন। স্বাস্থ্য সুস্থ রাখার কথা বলতে গিয়েও বলেছেন, স্বাস্থ্যই সম্পদ,শরীর ঠিক থাকলে সব ঠিক থাকবে। সকলেই আনন্দের সঙ্গে দৌড়চ্ছেন ন। শরীর সুস্থ রাখতে শরীরচর্চা অত্যন্ত প্রয়োজন।

এদিনও তাঁর কথায় শোনা গিয়েছে ঐক্যের কথা। তিনি বলেছেন, মানুষের সঙ্গে থেকে একসঙ্গে সকলেই দৌড়ে অংশ গ্রহণ করেছেন। মানুষের সঙ্গে এগিয়ে যেতেই এই দৌড়ে অংশগ্রহণ। কলকাতা একটি আনন্দ আশ্রম। বাংলায় কোনও বিভাজন নেই, দুঃখ নেই। কোনও ভেদাভেদ নেই। সকলে একসঙ্গে রাজপথে পা মিলিয়েছেন। সংহতি দিবসের পর দিনেই এমন বার্তা দিলেন তিনি।

প্রসঙ্গত, গত রবিবারও সকালে কলকাতা ময়দানে ম্যারাথন (Marathon) দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কলকাতায় ম্যারাথন এর জন্য শনিবার রাত থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে লালবাজার। রবিবার দুপুর একটার পর ম্যারাথন পর্ব শেষ হলে ফের শহরের ময়দান এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছিল। লালবাজার সূত্র খবর, রবিবার ভোর ৪টে থেকে দুপুর ১ টা পর্যন্ত কলকাতার ধর্মতলা ও ময়দান চত্বর এলাকার আশেপাশে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করেছে ট্রাফিক বিভাগ।

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, মাঝে ১৫ বছরের ব্যবধান, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

রাজ্যে যুক্ত হচ্ছে আরও ১২ টি হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নয়া ভুমিকায় ‘ক্যাপ্টেন কুল’, মালাবার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মহেন্দ্র সিংহ ধোনি

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, কি ঘটল দেখতে ভিড় ভক্তদের