ঝাড়গ্রাম জেলায় চলছে তাপপ্রবাহ, ক্রমশই বাড়ছে গরমের পারদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের(Southbengal) একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। সেই মতো ঝাড়গ্রাম(Jhargram) জেলার তাপমাত্রার পারদ চড়ছে ৪০ ডিগ্রি সেলসিয়াস এর ওপর। প্রবল গরমে নাজেহাল জেলার মানুষ। একদিকে চড়া রোদ আর অন্যদিকে প্রবল গরমের সাঁড়াশি আক্রমনে নাজেহাল জেলার মানুষ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সকলের।

ঝাড়গ্রামে শুক্রবার তাপমাত্রা ৪১° সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। যার ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে লোকজনের সংখ্যা কমে যায়। রাস্তাঘাট শুনসান বললেই চলে। আবহাওয়া দফতর(Weather Office) জানিয়েছে, তাপমাত্রা আরো বাড়বে, বইতে পারে লু, তাই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সর্তকতা জারি করা হয়েছে। প্রচন্ড গরমের ফলে জরুরি কাজ ছাড়া মানুষ ঘরের বাইরে বের হতে চাইছে না।

যতই বেলা বাড়ছে ততই তাপমাত্রা বাড়ছে। প্রচণ্ড গরমে মানুষ কাহিল হয়ে পড়ছেন। প্রচন্ড গরমের ফলে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে শিশু ও বয়স্ক মানুষরা। তাপমাত্রা আরো ৪ ডিগ্রি বেশি হতে পারে বলে আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে ।যার ফলে চরম দুর্ভোগে পড়ার আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। যেভাবে গরম বাড়ছে তাতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা