রাতভর টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ডুয়ার্সে, ভাসল বিন্নাগুড়ি

ভুটান পাহাড়, ডুয়ার্স সহ সংলগ্ন অঞ্চলে জারি বৃষ্টিপাত। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু চা বাগান। দেখা গিয়েছে ভাঙন। ভেসে হিয়েছে কয়েকশো চা গাছ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতভর চলেছে টানা বৃষ্টি (HEAVY RAIN)। তাঁর জেরেই বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে উত্তরবঙ্গে। ব্যাপক প্রভাব পড়েছে ডুয়ার্সে (DOOARS)। শুক্রবার সকালেও দেখা গিয়েছে র‍্যে গিয়েছে বৃষ্টির জের। আর এই কারণেই জলমগ্ন বিন্নাগুড়ি সহ সংলগ্ন অঞ্চলে। হাতিনালার জল ঢুকেই এই বিপত্তি।

জানা গিয়েছে হাতিনালার জল ঢুকে বিপর্যস্ত বানরহাট ব্লক। তবে ২ টি জায়গায় প্রভাব পড়েছে ব্যাপক। এসএম কলোনি এবং নেতাজিপল্লি ক্ষতিগ্রস্ত। জলের তলায় প্রায় ৫ টি চা বাগান। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ২ টো থেকে গ্রামে জল ঢুকতে শুরু করেছিল। পরিস্থিতি এমন যে হলদিবাড়ি- বিন্নাগুড়ি রাজ্য সড়কেও উঠে আসে জল। স্থানীয়রা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। শুকনো রাস্তা বা কম জলে নিমজ্জিত রাস্তায় উঠে আসেন স্থানীয় বাসিন্দারা।

প্রসঙ্গত, শুক্রবার সকাল ৯ টার পর বিন্নাগুড়ি এলাকায় বৃষ্টি কমেছে। তবে তা পুরোপুরি বন্ধ বলা যায় না। ভুটান পাহাড়, ডুয়ার্স সহ সংলগ্ন অঞ্চলে জারি বৃষ্টিপাত। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু চা বাগান। দেখা গিয়েছে ভাঙন। জলের তোড়ে ভেসে হিয়েছে কয়েকশো চা গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িও। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বড়গাছ। উপড়ে পড়েছে অনেক গাছ। আতঙ্কিত স্থানীয়রা। পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন।

উল্লেখ্য, সম্প্রতি সোমবারে হওয়া অতিবৃষ্টির কারণে ভেঙেছে বাঁধ। মাল মহকুমার বিভিন্ন জায়গায় জমেছে  জল। প্লাবিত ক্রান্তি ব্লকের মৌলানি, চাপাডাঙা, রাজাডাঙা সহ সংলগ্ন বেশ কিছু অঞ্চল  জলমগ্ন। অন্যান্য অঞ্চলেও জমেছে হাঁটু সমান জল। বাড়ির সামনেও জমেছে জল। এমনকি তা ঢুকছে বাড়িতেও। দুর্বিপাকে স্থানীয়রা। তৎপর প্রশাসন।

রাতের খাবার খেয়েই শরীরে অস্বস্তি,মর্মান্তিক পরিণতি দশম শ্রেণির ছাত্রের

সলমানের ‘কৃষ্ণসার হত্যা’ মামলা নিয়ে ছবি, ‘কালা হিরণ’ নির্মাতাদের চরম ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখার বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় প্রদীপ জ্বালিয়ে পুজো, ভাইরাল ভিডিও

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে