বসিরহাটে গভীর রাতে খোলা রাস্তায় আঁকা হয় পাকিস্তানের পতাকা, মুছে দিল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: রাতের অন্ধকারে রাস্তার উপরে পাকিস্তানি পতাকা আঁকছিলেন কে বা কারা। পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেইগুলি মুছে দিয়ে যায়।ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার হেমনগর থানার(Hemnagar P.S.) কালিতলা গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায়। কে বা কারা রাতের অন্ধকারে এসে পি ডব্লিউ ডি রোডের(PWD Road) উপরে পাকিস্তানের পতাকা এঁকে দিয়ে যায়, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বুধবার গভীর রাত্রে কে বা কারা কালিতলা বাজারে(Kalitala Bazar) পাশে বর্তমান ২৪৮ নম্বর বুথে পি ডব্লু ডি রোডের উপর পাকিস্তানের পতাকা(Pakistan Flag) এঁকেছিল। আনুমানিক রাত তিনটে নাগাদ গ্রামবাসীদের মধ্যে জানাজানি হতেই সেই রাতেই হেমনগর থানার বিশাল পুলিশ বাহিনীর একটি দল এসে পাকিস্তানের এই পতাকা মুছে দিয়ে যায়।

এই ঘটনার পর গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত করতে পারেনি। তবে যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা স্থানীয় বলে অনুমান পুলিশের। পুলিশ ওই এলাকায় রাতের দিকে টহলদারি জোরদার করছে। যাতে মধ্যরাতে আর কেউ এই ধরনের ঘটনা ওই এলাকায় না ঘটাতে পারে। সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনা পরিস্থিতিতে একাধিক জায়গায় চলছে প্রতিবাদ। বারাসতে এক মাংসের দোকানে বিক্রেতা ফেসবুকে দেশের প্রধানমন্ত্রী কুরুচিকর ছবি পোস্ট করায় তার দোকানে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় মানুষ মারধর করে ওই দোকানদারকে। ভাঙচুর করা হয় দোকানটি। শুধু তাই নয় বারাসাতে ফেসবুকে পাকিস্তানের হয়ে পোস্ট করাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। চলে অবরোধ, বিক্ষোভ। শিয়ালদহ স্টেশনেও পাকিস্তান জিন্দাবাদ বলা কে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!